উদ্দীপকের প্রতিষ্ঠানটি কোন ধরনের সমবায় সংগঠন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত সমবায় সংগঠনটি সদস্য দের প্রকৃতিবিচারে উৎপাদক সমবায় সমিতি। কতিপয় উৎপাদক নিজেদের আর্থ-সামাজিক উন্নয়নে উৎপাদন ও বিক্রয় কার্যকে অধিকতর ফলপ্রসু করার লক্ষ্যে যে সমবায় সমিতি গড়ে তোলে তাকে উৎপাদক সমবায় সমিতি বলে।কমবৃত্ত সম্পন্ন উৎপাদক শ্রেণী পণ্য উৎপাদন ও বিক্রয়ে নানান অসুবিধায় ভোগে।মহাজন,মধ্যস্ত ব্যবসায়ী ইত্যাদি ব্যক্তিবর্গের দৌরাত্ম্যে দিশেহারা থাকে।এ সকল অসুবিধা থেকে পরিত্রাণের উপায় হিসেবে উৎপাদকগণ এ ধরনের সমবায় সমিতি প্রতিষ্ঠা করেন। উদ্দীপকে, মধ্যস্থ ব্যবসায়ীদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ২০১৫ সালের কাশিমপুরের ২৫ জন তাঁত শিল্পী মিলে সমান সংখ্যক শেয়ার কেনার মাধ্যমে একটি নিবন্ধিত সমবায় সমিতি গঠন করল। তাই বলা যায়,সদস্য বিচারে উদ্দীপকের উল্লেখিত সমবায়টি উৎপাদক সমবায় সমিতি।
HSC Management 1st Paper Chapter: 6 সমবায় সমিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 6 সমবায় সমিতি · সৃজনশীল
উদ্দীপকের প্রতিষ্ঠানটি কোন ধরনের সমবায় সংগঠন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর