উদ্দীপকের প্রতিষ্ঠানটির সংরক্ষিত তহবিল থেকে ফ্রিজ কেনার সামর্থ আছে কী? যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত সমবায়টির সংরক্ষিত তহবিল হতে ডিপ ফ্রিজ কিনার সামর্থ্য নাই বলে আমি মনে করি। সমশ্রেণীর কমবৃত্ত সম্পন্ন মানুষ নিজেদের অর্থনৈতিক কল্যাণ লাভের জন্য সম্মিলিত প্রচেষ্টায় সমবায় আইনের আওতায় যে সংগঠন করে তোলে তাকে সমবায় সমিতি বলে।এ সংগঠনের মূল উদ্দেশ্য হলো সদস্যদের অর্থনৈতিক কল্যাণ সাধন। সমবায় সমিতির আইন অনুযায়ী মুনাফার ১৫% সংরক্ষিত তহবিলে এবং ৩% উন্নয়ন তহবিলে জমা রাখতে হয়। উদ্দীপকের রংপুর জেলার জেলেদের সংরক্ষিত তহবিল মোট অর্থের পরিমাণ হবে: (২,৫০,০০০×১৫%) =৩৭,৫০০ টাকা। সুতরাং, রংপুর জেলার জেলেদের মোট সংরক্ষিত তহবিলের পরিমাণ ৩৭,৫০০ টাকা।ফ্রিজ কিনতে প্রয়োজন ৬০,০০০ টাকা। জেলেদের ২২,৫০০ টাকার ঘাটতি রয়েছে। তাই আমি মনে করি, উদ্দীপকের প্রতিষ্ঠানটির সংরক্ষিত তহবিল থেকে ফ্রিজ কেনার সামর্থ্য নেই।
HSC Management 1st Paper Chapter: 6 সমবায় সমিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 6 সমবায় সমিতি · সৃজনশীল
উদ্দীপকের প্রতিষ্ঠানটির সংরক্ষিত তহবিল থেকে ফ্রিজ কেনার সামর্থ আছে …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর