মি. শহীদুল এর সমবায় সমিতি টি দেশের অর্থনীতিতে যে ভূমিকা রাখছে উদ্দীপকের আলোকে তার যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: মি. শহিদুলের সমবায় সমিতি দেশের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখছে। বাংলাদেশের সমবায় সমিতি গুলো মূলত সমাজের মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ও শ্রমিক শ্রেণীর মানুষের সংগঠন। সমবায় সমিতির সদস্যদের অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তোলে।সমবায় সমিতি সদস্যদের সঞ্চয় উৎসাহিত করে। সমবায় সম্পদের সুষম বন্টন করে। উদ্দিপকে, মি. শহীদুল এর রাজশাহীতে পাঁচটি আম বাগান আছে। মৌসুমে আম বিক্রয় করে এলাকার বাজারে তেমন মূল্য পান না। তাই আরো ২০ জন আম বাগানের মালিক কে সাথে নিয়ে একটি সংগঠন গড়ে তুলেছেন। এ সংগঠনের মাধ্যমে তারা বাগানের আম একত্রিত করে ও ট্রাক ভাড়া করে ঢাকার আড়তে বিক্রয়ের জন্য নিজেদের উদ্যোগ নিয়ে আসে। ফলে তারা আমের ভালো দাম পায় । মি. শহীদুল আলম সংগ্রহ ও পরিবহন কাজের জন্য সংগঠনের পাঁচ জন কর্মী নিয়োগ দেন। এর ফলে সহজেই তাদের পন্য বিক্রি করতে পারেন। এবং আর্থিকভাবে লাভবান হন। তাই বলা যায়, মি. শহিদুলের সমবায় সমিতি টি দেশের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখছে।
HSC Management 1st Paper Chapter: 6 সমবায় সমিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 6 সমবায় সমিতি · সৃজনশীল
মি. শহীদুল এর সমবায় সমিতি টি দেশের অর্থনীতিতে যে ভূমিকা রাখছে উদ্দ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর