জনাব রিয়াজের ব্যবসায়টির ব্যাপক পরিচিতি ও বিক্রয় বৃদ্ধির কারণ পর্যালোচনা কর।
উত্তর: জনাব রিয়াজের ব্যবসায়টি ব্যাপক পরিচিতি ও বিক্রয় বৃদ্ধির কারণ হলো ব্যবসায় নমনীয়তা ব্যবহার করা। একক মালিকানায় গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায় কি একমালিকানা ব্যবসা বলে। এক মালিকানা ব্যবসায় নমনীয়তার সুযোগ থাকে । কিছু পন্যের চাহিদা ক্রেতাদের রুচি ও পছন্দ অনুযায়ী দ্রুত পরিবর্তনশীল। এক্ষেত্রে বৃহদাকার ব্যবসায় পরিচালনা করার চেয়ে এক মালিকানা ব্যবসায়ী বেশি উপযুক্ত। কারণ, ব্যবসায়ের পক্ষে দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতিতে টিকে থাকা কঠিন হয়ে দাঁড়ায়। আবার , বৃহদায়তন ব্যবসায় বেশি সুযোগ সুবিধা পাওয়া গেলেও এতে ঝুঁকির পরিমাণ বেশি থাকে। এ কারণে অনেকেই এক মালিকানা ব্যবসা গঠনে উৎসাহী হন। উদ্দীপকে দেখা যায়, জনাব রিয়াজ ঢাকার যাত্রাবাড়ীতে একটি স্টেশনারি দোকান স্থাপন করেন। তার দোকানে কাছে চারটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। তিনি লক্ষ্য করলেন বর্তমান শিক্ষার্থীদের অধিকাংশ কাজ হচ্ছে ইন্টারনেট ভিত্তিক। তিনি নতুন এই পরিস্থিতিতে দুটি কম্পিউটার, দুটি প্রিন্টার ও দুটি মডেম দোকানের জন্য ক্রয় করেন। এছাড়া দুইজন দক্ষ কর্মী নিয়োগ দেন। তার ব্যবসা এখন আগের থেকে বেশি পরিচিতি পেয়েছে এবং বেশি বিক্রয় সম্ভব হচ্ছে। এখানে তিনি তার বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে, ব্যবসায় নমনীয়তা যোগ করেন। এক্ষেত্রে তিনি ব্যবসায় প্রতিষ্ঠানে প্রয়োজনীয় বিভিন্ন উপাদান আনে। কিন্তু অন্য কোন ব্যবসায় ক্ষেত্রে ব্যবসায়ীটি নমনীয়তার সুযোগ থাকে না। কারণ ব্যবসায় তখন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কয়েকজন মালিক থাকে। কিন্তু এক মালিকানা ব্যবসায় মালিক একজন হওয়ায় তিনি খুব দ্রুতই সিদ্ধান্ত গ্রহণ করে নমনীয়তা গ্রহণ করতে পারে। তাই বলা যায়, রিয়াজের ব্যবসায় টি ব্যাপক পরিচিতি ও বিক্রয় বৃদ্ধির কারণ হলো ব্যবসায় নমনীয়তা।
HSC Management 1st Paper Chapter 3: এক মালিকানা ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 3: এক মালিকানা ব্যবসায় · সৃজনশীল
জনাব রিয়াজের ব্যবসায়টির ব্যাপক পরিচিতি ও বিক্রয় বৃদ্ধির কারণ পর্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর