উদ্দীপকের প্রতিষ্ঠানটি জন্ম সনদ পেলেও কাজ শুরু করতে পারছে না কোন দলিলের অভাবে? উদ্দীপকের আলোকে যথার্থত্য বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানটি জন্ম সনদ পেলেও কাজ শুরু করতে পারছে না কার্যারম্ভের অনুমতিপত্রের অভাবে। পাবলিক লিমিটেড কোম্পানিকে ব্যবসায়সংক্রান্ত কার্যক্রম আরম্ভ করার জন্য নিবন্ধক যে সনদ প্রদান করেন তাকে কার্যারম্ভের অনুমতিপত্র বলে। কার্যারম্ভের অনুমতিপত্র পাবলিক লিমিটেড কোম্পানির অন্যতম গুরুত্বপূর্ণ দলিল। এই দলিল সংগৃহীত না হওয়া পর্যন্ত কোম্পানি তার কার্য শুরু করতে পারে না। উদ্দীপকের মি. স্বপন সরকার ৫০ জন সদস্য নিয়ে একটি কোম্পানি গঠনের চেষ্টা-তদবির করছেন অনেকদিন হলো। এজন্য তাকে একটি দলিল তৈরি করতে হয়েছে। কিন্তু আরেকটা দলিল তৈরি না করলেও চলবে। কোম্পানির আইনের তফসিল-১ এ বর্ণিত দলিলটিকেই তারা নিজেদের জন্য গ্রহণ করেছেন। ইতোমধ্যে জন্ম সনদ পেলেও কাজ শুরু করতে পারছেন না। কার্যারম্ভের অনুমতিপত্র ব্যতীত পাবলিক লিমিটেড কোম্পানি কাজ শুরু করতে পারে না। উদ্দীপকের প্রতিষ্ঠানটি তাই জন্ম সনদ পেয়েও তাদের কাজ শুরু করতে পারছে না। এমতাবস্থায় তাদেরকে কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহে নিবন্ধকের নিকট বিবরণপত্রে ১ কপি, পরিচালকগণ যোগ্যতাসূচক শেয়ার ক্রয় করেছেন এমন ঘোষণাপত্র এবং ন্যূনতম চাঁদা সংগৃহীত হয়েছে এমন ঘোষণাপত্র জমা দিতে হবে। উক্ত কাজগুলো সম্পাদন করার পর নিবন্ধক সন্তুষ্ট হলে তবেই তারা কাজ শুরু করতে পারবে।
HSC Management 1st Paper Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় · সৃজনশীল
উদ্দীপকের প্রতিষ্ঠানটি জন্ম সনদ পেলেও কাজ শুরু করতে পারছে না কোন দল…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর