উদ্দীপকের প্রতিষ্ঠান দুটির মধ্যে কোনটি দেশের অর্থনীতিতে 'অধিক অবদান রাখতে সক্ষম? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠান দুটির মধ্যে মি. মাজেদের প্রতিষ্ঠানটি পাবলিক লিমিটেড কোম্পানি হওয়ায় দেশের অর্থনীতিতে অধিক। অবদান রাখতে সক্ষম। পাবলিক লি. কোম্পানির তুলনায় প্রাইভেট লি. কোম্পানি ক্ষুদ্রায়তন প্রকৃতির হয়। এতে তুলনামূলকভাবে কম লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। অন্যদিকে পাবলিক লি. কোম্পানি বৃহদায়তন প্রকৃতির হয়। এতে দেশের জনগণের প্রচুর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়, যা দেশের মাথাপিছু আয় বৃদ্ধির পাশাপাশি জাতীয় আয়ও বৃদ্ধি করে। উদ্দীপকে মি. মাজেদ একটা কোম্পানির শেয়ার ক্রয় করেন। উক্ত শেয়ার ক্রয়ের ফলে তিনি কোম্পানির বার্ষিক সাধারণ সভায় পরিচালক।নিযুক্ত হন। আর্থিক প্রয়োজনে তিনি ৫,০০০ শেয়ার জনসাধারণের নিকট বিক্রয় করে দিয়েছেন। অন্যদিকে মি. মজিদ একটি কোম্পানির পরিচালক হওয়া সত্ত্বেও তার শেয়ার জনসাধারণের নিকট বিক্রয় করতে পারেননি। কিন্তু গত বছর নিট মুনাফার পরিমাণ কম হলেও, লভ্যাংশের ক্ষেত্রে তিনি মি. মাজেদের চেয়ে ১% বেশি পান। অগ্রাধিকার শেয়ারমালিকগণের লভ্যাংশ সাধারণ শেয়ারহোল্ডারের পূর্বে দেওয়া হলেও এরা মূলত কোম্পানির পাওনাদার। অন্যদিকে সাধারণ শেয়ারহোল্ডারগণ কোম্পানি মালিক হিসেবে গণ্য হয়। এছাড়াও সাধারণ শেয়ার জনগণের নিকট বিক্রয় করা যায় বলে অনেকেই এরূপ শেয়ার ক্রয়ের মাধ্যমে নিজেদের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন করতে পারে। তাই আমি মনে করি, শেয়ারের ধরন বিবেচনায় মি. মাজেদের প্রতিষ্ঠানটি দেশের অর্থনীতিতে অধিক অবদান রাখতে সক্ষম।
HSC Management 1st Paper Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় · সৃজনশীল
উদ্দীপকের প্রতিষ্ঠান দুটির মধ্যে কোনটি দেশের অর্থনীতিতে 'অধিক অবদান…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর