উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির শেয়ার বিক্রি করে মূলধন সংগ্রহে করণীয় সুপারিশ কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত প্রতিষ্ঠানটির শেয়ার বিক্রয়ের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে কোম্পানিটিকে পাবলিক লি. কোম্পানিতে পরিণত করতে হবে। যে কোম্পানির সদস্য সংখ্যা কমপক্ষে ৭ জন এবং সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ থাকে যার শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য তাকে পাবলিক লিমিটেড কোম্পানি বলে। এ ধরনের কোম্পানির মূলধনের প্রয়োজন হলে তারা বাজারে শেয়ার বিক্রয় করে মূলধন সংগ্রহ করে। উদ্দীপকের জনাব চৌধুরী ও তার পাঁচ বন্ধু মিলে একটি কোম্পানি. স্থাপন করেন। তাদের অনুমোদিত মূলধনের পরিমাণ ২০ কোটি টাকা। তাদের সুদক্ষ ব্যবস্থাপনার ফলে প্রতিষ্ঠানটি লাভজনক হওয়ায় তারা তা সম্প্রসারণে সিদ্ধান্ত নেয়। ব্যবসায় সম্প্রসারণের জন্য তাদের অতিরিক্ত আরো ১০ কোটি টাকা প্রয়োজন। এজন্য তারা শেয়ার বিক্রয়ের মাধ্যমে মূলধন সংগ্রহের চিন্তা ভাবনা করছে। উদ্দীপকের সদস্যরা জনসাধারণের নিকট শেয়ার বিক্রি করে মূলধন সংগ্রহের জন্য পরবর্তীতে পাবলিক লি: কোম্পানি গঠনের সিদ্ধান্ত নেয়। এরূপ কোম্পানি গঠনের মাধ্যমে তারা জনগণের নিকট শেয়ার বিক্রয় করে মূলধন সংগ্রহ করতে পারবে, যা প্রাইভেট লিমিটেড কোম্পানিতে সম্ভব নয়। উক্ত মূলধন দিয়ে ব্যবসায় সম্প্রসারিত হবে এবং দেশের অনেক বেকার লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। তাই বলা যায়, উদ্দীপকের প্রতিষ্ঠানটির শেয়ার বিক্রি করে মূলধন সংগ্রহে করণীয় হলো প্রতিষ্ঠানটিক পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর করা।
HSC Management 1st Paper Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির শেয়ার বিক্রি করে মূলধন সংগ্রহে করণী…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর