ব্যবসায় সম্প্রসারণে উদ্দীপকের প্রতিষ্ঠানটি কোন উৎস হতে অর্থ সংগ্রহ করা যুক্তিযুক্ত বলে তুমি মনে কর? যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানটি পাবলিক লিমিটেড কোম্পানি, উক্ত কোম্পানির সম্প্রসারণে শেয়ার বিক্রয়ের মাধ্যমে অর্থ সংগ্রহের উৎসটি অধিক যুক্তিযুক্ত বলে আমি মনে করি। যে কোম্পানির সদস্য সংখ্যা কমপক্ষে ৭ জন এবং সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ থাকে যার শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য তাকে পাবলিক লিমিটেড কোম্পানি বলে। এ ধরনের কোম্পানির মূলধনের প্রয়োজন হলে তারা বাজারে শেয়ার বিক্রয় করে মূলধন সংগ্রহ করে। উদ্দীপকের মি. আসাদ তার ২০ জন বন্ধুকে নিয়ে ২০১৫ সালে একটি কম্পোজিট টেক্সটাইল কারখানা স্থাপন করেছেন। ভোক্তার রুচি ও প্রত্যাশা অনুযায়ী প্রতিষ্ঠানটি মান-সম্মত পণ্য উৎপাদন করে আসছে। তাদের দক্ষ ব্যবস্থাপনায় প্রতিষ্ঠানটি ২০২৪ সালে ২৫% স্টক এবং ১৫% নগদ লভ্যাংশ ঘোষণা করে। ২০২৫ সালে তারা কারখানা সম্প্রসারণের চিন্তা ভাবনা করছেন। তবে বিভিন্ন কারণে বর্তমানে ব্যাংক ঋণের সুদ অনেক বেশি এটাও ভাবছেন। উদ্দীপকের প্রতিষ্ঠানটি সম্প্রসারণের জন্য অর্থের প্রয়োজন। এজন্য প্রতিষ্ঠানটি ব্যাংক ঋণের কথা চিন্তা করলেও সুদের হার বেশি হওয়ায় ভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহের চিন্তা করছে। এক্ষেত্রে আমি মনে করি শেয়ার বিক্রয়ের মাধ্যমে অর্থ সংগ্রহ করা অধিক যুক্তিযুক্ত। কারণ এজন্য তাদের সুদ দিতে হবে না এবং সংগৃহীত অর্থ দ্বারা ব্যবসায়টিও সম্প্রসারিত করতে সক্ষম হবে।
HSC Management 1st Paper Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় · সৃজনশীল
ব্যবসায় সম্প্রসারণে উদ্দীপকের প্রতিষ্ঠানটি কোন উৎস হতে অর্থ সংগ্রহ …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর