কার্যারম্ভের অনুমতিপত্র বলতে কী বোঝায়?
উত্তর: পাবলিক লিমিটেড কোম্পানিকে ব্যবসায় সংক্রান্ত কার্যক্রম আরম্ভকরার জন্য নিবন্ধক যে সনদ প্রদান করেন তাকে কার্যারম্ভের অনুমতিপত্র বলে। কার্যারম্ভের অনুমতিপত্র পাবলিক লিমিটেড কোম্পানির অন্যতম গুরুত্বপূর্ণ দলিল। এই দলিল সংগৃহীত না হওয়া পর্যন্ত কোম্পানি তার কার্য শুরু করতে পারে না। নিবন্ধনপত্র পাওয়ার পর পাবলিক লিমিটেড কোম্পানিকে এই পত্র সংগ্রহ করতে হয়। কার্যারম্ভের অনুমতি পাওয়ার জন্য কোম্পানিকে প্রয়োজনীয় দলিলপত্রসহ নিবন্ধকের নিকট আবেদন করতে হয়। আবেদনে ১৯৯৪ সালের কোম্পানি আইনের ৫০ ধারার নিয়ম সঠিকভাবে পালিত হলে নিবন্ধক কোম্পানিকে কার্যারম্ভের অনুমতি দিয়ে একটি পত্র প্রদান করেন, যা কার্যারম্ভের অনুমতিপত্র নামে পরিচিত।
HSC Management 1st Paper Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় · সৃজনশীল
কার্যারম্ভের অনুমতিপত্র বলতে কী বোঝায়?
উত্তর