উদ্দীপকের প্রতিষ্ঠানটি কোন ধরনের কোম্পানি? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানটি পাবলিক লিমিটেড কোম্পানি। যে কোম্পানির সদস্য সংখ্যা কমপক্ষে ৭ জন এবং সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ থাকে যার শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য তাকে পাবলিক লিমিটেড কোম্পানি বলে। নিবন্ধনপত্র পেলেও পাবলিক লিমিটেড কোম্পানি তাদের কাজ শুরু করতে পারে না। এ ধরনের কোম্পানির মূলধনের প্রয়োজন হলে তারা বাজারে শেয়ার বিক্রয় করে মূলধন সংগ্রহ করে। উদ্দীপকের মি. আসাদ তার ২০ জন বন্ধুকে নিয়ে ২০১৫ সালে একটি কম্পোজিট টেক্সটাইল কারখানা স্থাপন করেছেন। ভোক্তার রুচি ও প্রত্যাশা অনুযায়ী প্রতিষ্ঠানটি মান-সম্মত পণ্য উৎপাদন করে আসছে। তাদের দক্ষ ব্যবস্থাপনায় প্রতিষ্ঠানটি ২০২৪ সালে ২৫% স্টক এবং ১৫% নগদ লভ্যাংশ ঘোষণা করে। উল্লেখ যে, স্টক ও নগদ লভ্যাংশ ঘোষণা একমাত্র পাবলিক লিমিটেড কোম্পানির পক্ষেই সম্ভব। তাই বলা যায়, উদ্দীপকের প্রতিষ্ঠানটি পাবলিক লিমিটেড কোম্পানি।
HSC Management 1st Paper Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় · সৃজনশীল
উদ্দীপকের প্রতিষ্ঠানটি কোন ধরনের কোম্পানি? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর