উদ্দীপকের ব্যবসায় সম্প্রসারণের জন্য কোন উৎস হতে অর্থ সংগ্রহ করা যুক্তিযুক্ত বলে তুমি মনে করো? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানটি পাবলিক লিমিটেড কোম্পানি, যার সম্প্রসারণের জন্য শেয়ার বিক্রয় করে অর্থ সংগ্রহ করা যুক্তিযুক্ত বলে আমি মনে করি। যে কোম্পানির সদস্যসংখ্যা কমপক্ষে ৭ জন এবং সর্বোচ্চ শেয়ারসংখ্যা দ্বারা সীমাবদ্ধ থাকে যার শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য তাকে পাবলিক লিমিটেড কোম্পানি বলে। এ ধরনের কোম্পানির মূলধনের প্রয়োজন হলে বাজারে শেয়ার বিক্রয় করে মূলধন সংগ্রহ করে। উদ্দীপকের মিলি তার ৩০ জন সহযোগী মিলে ২০১৫ সালে একটি টেক্সটাইল মিল স্থাপন করেন। ভোক্তার চাহিদা অনুযায়ী প্রতিষ্ঠানটি মানসম্মত পণ্য উৎপাদন করে। প্রতিষ্ঠানটি ২০১৬ সালে ৩০% স্টক এবং ২০% নগদ লভ্যাংশ ঘোষণা করে। ২০১৮ সালে প্রতিষ্ঠানটি সম্প্রসারণের চিন্তা করছে। উদ্দীপকের প্রতিষ্ঠানটি পাবলিক লি. কোম্পানি। উক্ত কোম্পানির সদস্যসংখ্যা অধিক এবং যেকোনো সময় জনগণের নিকট শেয়ার ও ঋণপত্র বিক্রয়ের আহ্বান জানানোর সুযোগে থাকে, যা প্রাইভেট লি. কোম্পানির পক্ষে সম্ভব হয় না। সুতরাং উদ্দীপকের প্রতিষ্ঠানটির সম্প্রসারণের জন্য শেয়ার বিক্রয় করে অর্থ সংগ্রহ করা সবচেয়ে উত্তম বলে আমি মনে করি।
HSC Management 1st Paper Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় · সৃজনশীল
উদ্দীপকের ব্যবসায় সম্প্রসারণের জন্য কোন উৎস হতে অর্থ সংগ্রহ করা যুক…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর