পাবলিক লি. কোং-কে কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ করতে হয় কেন?
উত্তর: পাবলিক লি. কোম্পানির কাজ শুরু করার জন্য কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহের প্রয়োজন হয়। পাবলিক লিমিটেড কোম্পানি গঠনের বেলায় নিবন্ধনপত্র সংগ্রহের পর প্রবর্তকদের কার্যশুরুর জন্য যে গুরুত্বপূর্ণ দলিল সংগ্রহ করতে হয় তাকে কার্যারম্ভের অনুমতিপত্র বলে। এরূপ পত্র সংগ্রহের জন্য প্রয়োজনীয় শর্ত পূরণ হয়েছে এ মর্মে সকল দলিল নিবন্ধকের নিকট দাখিল করতে হয়। নিবন্ধক এতে সন্তুষ্ট হলেই কার্যারম্ভের অনুমতিপত্র প্রদান করেন। এ দলিল সংগ্রহের পরেই পাবলিক লিমিটেড কোম্পানি কাজ শুরু করতে পারে।
HSC Management 1st Paper Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় · সৃজনশীল
পাবলিক লি. কোং-কে কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ করতে হয় কেন?
উত্তর