"প্রতিটি কোম্পানির সঞ্চিতি তহবিল থাকে।"- উদ্দীপকের আলোকে মতামত দাও।
উত্তর: প্রতিটি কোম্পানিরই সঞ্চিতি তহবিল থাকে, উক্তিটির সাথে আমি একমত। কোম্পানি তার অর্জিত মুনাফার সবটুকু অংশ লভ্যাংশ আকারে বণ্টন না করে কিছু অংশ বিভিন্ন সঞ্চিতি হিসেবে জমা করে, উক্ত সঞ্চিতির মাধ্যমে যে তহবিল গঠিত হয় তাকে সঞ্চিতি তহবিল বলে। এরূপ অর্থ কোম্পানি ক্ষেত্রবিশেষে দীর্ঘমেয়াদে বিনিয়োগ করতে পারে। উদ্দীপকের আসিফ লিমিটেড একটি তালিকাভুক্ত কোম্পানি।কোম্পানিটি দীর্ঘদিন সফলতার সাথে তাদের ব্যবসায় কার্যক্রম পরিচালনা করছে। ফলে তাদের সঞ্চিতি তহবিলে যথেষ্ট অর্থ জমা হয়। সম্প্রতি প্রতিষ্ঠানটি ব্যবসায় সম্প্রসারণে শেয়ার ইস্যু ব্যতীত মূলধন সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছে। উদ্দীপকের কোম্পানিটি বাজারে শেয়ার ইস্যু না করে বোনাস শেয়ারের মাধ্যমে মূলধন সংগ্রহ করতে পারে। এ ধরনের শেয়ার এ কারণেই বণ্টন করা হয়, যাতে কোম্পানির বেড়ে যাওয়া সঞ্চিত তহবিলকে মূলধনে পরিণত করা যায়। এতে একদিকে যেমন কোম্পানি লাভবান হয় অন্যদিকে শেয়ারহোল্ডাররাও লাভবান হয়। তবে এরূপ সঞ্চিতি তহবিলের অর্থ দ্বারা নবগঠিত প্রতিষ্ঠান সুবিধা ভোগ করতে পারে না, শুধু প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানই এই সুবিধা ভোগ করে।
HSC Management 1st Paper Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় · সৃজনশীল
"প্রতিটি কোম্পানির সঞ্চিতি তহবিল থাকে।"- উদ্দীপকের আলোকে মতামত দাও।
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর