তুমি কি মনে কর উদ্দীপকের প্রতিষ্ঠানটি দেশের অর্থনীতিতে অধিক অবদান রাখতে সক্ষম? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত পাবলিক লিমিটেড কোম্পানিটি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। যে কোম্পানির সদস্যসংখ্যা কমপক্ষে ৭ জন এবং সর্বোচ্চ শেয়ারসংখ্যা দ্বারা সীমাবদ্ধ থাকে যার শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য তাকে পাবলিক লিমিটেড কোম্পানি বলে। এ ধরনের কোম্পানির মূলধনের প্রয়োজন হলে তারা বাজারে শেয়ার বিক্রয় করে মূলধন সংগ্রহ করে। উদ্দীপকের মি. সাদ ও তার ২৬ জন বন্ধু মিলে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। তাদের সকলের মালিকানা শেয়ারা দ্বারা নির্ধারিত। উক্ত প্রতিষ্ঠানের শেয়ার ও ঋণপত্র জনগণের উদ্দেশ্যে বিক্রয়ের জন্য আহ্বান জানানো যায় এবং শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য। এছাড়াও তাদের প্রতিষ্ঠানের পরিচালক সংখ্যা ৭ জন। উদ্দীপকের প্রতিষ্ঠানটি পাবলিক লি. কোম্পানি। উক্ত কোম্পানিটি একটি বৃহদায়তন ব্যবসায় সংগঠন। এতে দেশের অনেক বেকার লোকেরই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। এর ফলে দেশের বেকার সমস্যার সমাধান হয় এবং দেশের মানুষের মাথাপিছু আয় বেড়ে যায়। আর মাথাপিছু আয় বেড়ে যায় বলে দেশের জাতীয় আয় বৃদ্ধি পায়। এছাড়াও বৃহদায়তন ব্যবসায়ের মাধ্যমে দেশে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই আমি মনে করি উদ্দীপকে উল্লিখিত পাবলিক লিমিটেড কোম্পানিটি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম।
HSC Management 1st Paper Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় · সৃজনশীল
তুমি কি মনে কর উদ্দীপকের প্রতিষ্ঠানটি দেশের অর্থনীতিতে অধিক অবদান র…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর