উদ্দীপকের কোম্পানির পরিণতি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের কোম্পানিটির আদালত কর্তৃক বাধ্যতামূলক বিলোপসাধন হবে। শেয়ারমালিক, পাওনাদার বা কোম্পানির নিবন্ধকের আবেদনের প্রেক্ষিতে বা অন্য কোনো যুক্তিসঙ্গত কারণে আদালত কোম্পানির বিলোপসাধনের নির্দেশ দিলে তাকে আদালত কর্তৃক বাধ্যতামূলক বিলোপসাধন বলে। কোম্পানি আইনের ২৪১ ধারা অনুযায়ী যদি কোনো কোম্পানি নির্ধারিত সময়ে বিধিবদ্ধ সভা আয়োজনে ব্যর্থ হয়, এক বছরের মধ্যে কাজ শুরু করতে ব্যর্থ হয়, অনবরত লোকসান করতে থাকে তবে এরূপ বিলোপসাধন হয়ে থাকে।উদ্দীপকের আরমান রহমান তার ৬ জন বন্ধুকে সাথে নিয়ে 'দিগন্ত পি এল সি' নামে একটি যৌথমূলধনী ব্যবসায় গঠন করেন। ব্যবসায়টি শুরুতে ভালোই চলছিল। কিন্তু গত বছর থেকে প্রতিষ্ঠানটি ক্রমাগত লোকসান দিয়ে আসছে। পাওনাদারের বারংবার লিখিত অনুরোধেও প্রতিষ্ঠানটি কোনো অর্থ পরিশোধ করতে পারছে না। কোম্পানি আইন অনুযায়ী কোনো কোম্পানি যদি অনবরত লোকসান করতে থাকে বা লাভের কোনো সম্ভাবনাই না থাকে তবে প্রতিষ্ঠানটির আদালত কর্তৃক বাধ্যতামূলক বিলোপসাধন হবে। উদ্দীপকের প্রতিষ্ঠানটিও অনবরত লোকসান দিচ্ছে এবং লাভের কোনো সম্ভাবনাও তাদের নেই। এমতাবস্থায় আমি মনে করি, উদ্দীপকে বর্ণিত পরিস্থিতিতে কোম্পানি সংগঠনটির আদালত কর্তৃক বাধ্যতামূলক বিলোপসাধন ঘটবে।
HSC Management 1st Paper Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় · সৃজনশীল
উদ্দীপকের কোম্পানির পরিণতি ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর