স্মারকলিপিকে কোম্পানির মূল দলিল বলা হয় কেন?
উত্তর: যে দলিলে কোম্পানির নাম, ঠিকানা, উদ্দেশ্য, মূলধনের পরিমাণ, সদস্যদের দায় ও সম্মতির বিষয় লেখা থাকে তাকে স্মারকলিপি বলে। স্মারকলিপি হলো কোম্পানির মূল দলিল, সনদ বা সংবিধান যাতে কোম্পানির মূল বিষয়াবলি, কর্মপরিধি ও ক্ষমতার সীমা নির্দেশ করা হয় এবং যার দ্বারা কোম্পানির সঙ্গে শেয়ারহোল্ডার ও তৃতীয় পক্ষের সম্পর্ক নির্ধারণ করা হয়। এতে অন্তর্ভুক্ত নেই এমন কাজ কোম্পানি সম্পাদন করতে পারে না। করলে তা ক্ষমতাবহির্ভূত কাজ হিসেবে গণ্য হয় যা আইনত বহাল করা যায় না। এসকল কারণেই স্মারকলিপিকে কোম্পানির মূল দলিল বলা হয়।
HSC Management 1st Paper Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় · সৃজনশীল
স্মারকলিপিকে কোম্পানির মূল দলিল বলা হয় কেন?
উত্তর