আরমান রহমানরা কোন ধরনের কোম্পানি গঠন করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: আরমান রহমান প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠন করেছিলেন। যে সীমাবদ্ধ কোম্পানিতে কমপক্ষে সদস্যসংখ্যা ২ জন এবং সর্বোচ্চ সদস্যসংখ্যা ৫০ জন যার শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয় তাকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে। এরূপ কোম্পানির শেয়ার জনগণের নিকট ক্রয়-বিক্রয় নিষিদ্ধ। সাধারণত ঘরোয়া পরিবেশে পরিচিতজনদের নিয়ে তুলনামূলকভাবে কম মূলধন নিয়ে প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠিত হয়। উদ্দীপকে আরমান রহমান তার ৬ জন বন্ধুকে সাথে নিয়ে 'দিগন্ত পি এল সি' নামে একটি যৌথমূলধনি ব্যবসায় গঠন করেন। ব্যবসায়টি শুরুতে ভালোই চলছিল। সদস্য বিবেচনায় উদ্দীপকের কোম্পানিটি প্রাইভেট লিমিটেড কোম্পানির সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, আরমান রহমান প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠন করেছিলেন।
HSC Management 1st Paper Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় · সৃজনশীল
আরমান রহমানরা কোন ধরনের কোম্পানি গঠন করেছেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর