প্রতিষ্ঠানটি কি আদৌ বাণিজ্যিক কার্যক্রম আরম্ভ করতে পারে? উত্তরের সপক্ষে যুক্তি দেখাও।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানটি কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহের মাধ্যমে বাণিজ্যিক কার্যক্রম শুরু করতে পারবে। পাবলিক লিমিটেড কোম্পানিকে ব্যবসায় সংক্রান্ত কার্যক্রম আরম্ভকরার জন্য নিবন্ধক যে সনদ প্রদান করেন তাকে কার্যারন্ডের অনুমতিপত্র বলে। কার্যারম্ভের অনুমতিপত্র 'পাবলিক লিমিটেড কোম্পানির অন্যতম গুরুত্বপূর্ণ দলিল। এই দলিল সংগৃহীত না হওয়া পর্যন্ত কোম্পানি তার কার্য শুরু করতে পারে না। উদ্দীপকের জনাব মারুফ ৪০ জন সদস্য নিয়ে একটি কোম্পানি গঠনের চেষ্টা করে যাচ্ছেন। কোম্পানি গঠনের জন্য একটি মুখ্য দলিল তৈরি করা হয়েছে। কিন্তু আরেকটা দলিল তৈরি না করলেও চলবে। কোম্পানির আইনের তফসিল-১ এ বর্ণিত দলিলটিকেই তারা নিজেদের জন্য গ্রহণ করেছেন। ইতোমধ্যে তারা নিবন্ধনপত্র পেলেও কাজ শুরু করতে পারছেন না। কার্যারম্ভের অনুমতিপত্র ব্যতীত পাবলিক লিমিটেড কোম্পানি কাজ শুরু করতে পারে না। উদ্দীপকের প্রতিষ্ঠানটি তাই নিবন্ধনপত্র পেয়েও তাদের কাজ শুরু করতে পারছে না। এমতাবস্থায় তাদেরকে কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহে নিবন্ধকের নিকট বিবরণপত্রে ১ কপি, পরিচালকগণ যোগ্যতাসূচক শেয়ার ক্রয় করেছেন এমন ঘোষণাপত্র এবং ন্যূনতম চাঁদা সংগৃহীত হয়েছে এমন ঘোষণাপত্র জমা দিতে হবে। উক্ত কাজগুলো সম্পাদন করার পর নিবন্ধক সন্তুষ্ট হলে তবেই তারা বাণিজ্যিকভাবে কার্যক্রম শুরু করতে পারবে।
HSC Management 1st Paper Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় · সৃজনশীল
প্রতিষ্ঠানটি কি আদৌ বাণিজ্যিক কার্যক্রম আরম্ভ করতে পারে? উত্তরের সপ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর