উদ্দীপকে কোন দলিলটি পৃথকভাবে তৈরি করা প্রয়োজন পড়েনি? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে পরিমেল নিয়মাবলি দলিলটি পৃথকভাবে তৈরি করার প্রয়োজন পড়েনি। যে দলিলে কোম্পানির দৈনন্দিন অভ্যন্তরীণ ব্যবস্থাপনা কার্য পরিচালনা সংক্রান্ত বিষয় লেখা থাকে তাকে পরিমেল নিয়মাবলি বলে। পরিমেল নিয়মাবলি কোম্পানির এমনি একটি দলিল যাতে কোম্পানির অভ্যন্তরীণ পরিচালনার সকল নিয়ম উল্লেখ থাকে। প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে এটি তৈরি বাধ্যতামূলক। তবে পাবলিক লিমিটেড কোম্পানি পরিমেল নিয়মাবলি তৈরি না করেও ১৯৯৪ সালের কোম্পানি আইনে বর্ণিত তফসিল-১ ব্যবহার করতে পারে। উদ্দীপকে জনাব মারুফ ৪০ জন সদস্য নিয়ে একটি কোম্পানি গঠনের চেষ্টা করে যাচ্ছেন। কোম্পানি গঠনের জন্য একটি মুখ্য দলিল তৈরি করা হয়েছে। কিন্তু আরেকটা দলিল তৈরি না করলেও চলবে। কোম্পানির আইনের তফসিল-১ এ বর্ণিত দলিলটিকেই তারা নিজেদের জন্য গ্রহণ করেছেন। এক্ষেত্রে যে দলিলের প্রতি ইঙ্গিত করা হয়েছে তা পরিমেল নিয়মাবলির সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে পরিমেল নিয়মাবলির দলিলটি পৃথকভাবে তৈরির প্রয়োজন পড়েনি।
HSC Management 1st Paper Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় · সৃজনশীল
উদ্দীপকে কোন দলিলটি পৃথকভাবে তৈরি করা প্রয়োজন পড়েনি? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর