উদ্দীপকের গ্রিন আপেল কোং তাদের শেয়ার বিক্রয়ের ফলে মেঘনা লি. এর সাথে কোন ধরনের জোট সৃষ্টি হয়েছে। এর যৌক্তিকতা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকের গ্রিণ আপেল কোং শেয়ার বিক্রয়ের মাধ্যমে সাবসিডিয়ারি কোম্পানিতে এবং মেঘনা লি: হোল্ডিং কোম্পানিতে পরিণত হয়ে ব্যবসায় জোট সৃষ্টি করেছে। প্রতিযোগিতা মোকাবেলার লক্ষ্যে সমধর্মী একাধিক ব্যবসায় প্রতিষ্ঠান মিলে যে সংগঠন গঠন করে তাকে ব্যবসায় জোট বলে। উদ্দীপকে 'গ্রিন আপেল' নামক একটি কোম্পানি তাদের সাধারণ সভার সিদ্ধান্ত ক্রমে 'মেঘনা লিঃ' এর কাছে তাদের ৫৫% শেয়ার বিক্রয় করে দেন। এক্ষেত্রে মেঘনা লি: কোম্পানি পরিচালক নিয়োগসহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা লাভ করে। উদ্দীপকের গ্রিণ আপেল কোং এবং মেঘনা লি: তারা একজন অন্যজনের নিকট শেয়ার ক্রয় বিক্রয়ের মাধ্যমে ব্যবসায়ে জোটবদ্ধ হয়। এমন অনেক কোম্পানি আছে যখন তাদের ব্যবসায়ের অবস্থা ভালো থাকে তখন তারা অন্য কোম্পানির অধিকাংশ শেয়ার ক্রয় করে কর্তৃত্বভার গ্রহণ করে। আবার এমন অনেক কোম্পানি আছে যখন তাদের ব্যবসায়ের অবস্থা খারাপ থাকে তখন তারা অন্য কোম্পানির নিকট অধিকাংশ শেয়ার বিক্রয় করে দায়িত্বভার দিয়ে দেয়। উদ্দীপকের কোম্পানি দুটি এভাবেই ব্যবসায় জোট সৃষ্টি করে।
HSC Management 1st Paper Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় · সৃজনশীল
উদ্দীপকের গ্রিন আপেল কোং তাদের শেয়ার বিক্রয়ের ফলে মেঘনা লি. এর সাথে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর