অগ্রাধিকার শেয়ারহোল্ডার ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করতে পারে না কেন? ব্যাখ্যা কর।
উত্তর: যে শেয়ারের মালিকগণ সবার আগে লভ্যাংশ পায় ঐ শেয়ারকে অগ্রাধিকার শেয়ার বলে। অগ্রাধিকারযুক্ত শেয়ার মালিকদের লভ্যাংশ সর্বপ্রথম দেওয়া হয় এবং কোম্পানির অবসান হলেও প্রথমে এদের মূলধন ফেরত দেওয়া হয়। যে সমস্ত বিনিয়োগকারী কম ঝুঁকি গ্রহণ করে নির্দিষ্ট হারে লভ্যাংশ পেতে আগ্রহী তারা এ জাতীয় শেয়ার ক্রয় করে। এরা কারবার পরিচালনায় অংশ নিতে পারে না। এদের ভোটাধিকারও সীমাবদ্ধ। অর্থাৎ নিজেদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় ছাড়া এরা অন্য কোন সময় ভোট দিতে পারে না।
HSC Management 1st Paper Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় · সৃজনশীল
অগ্রাধিকার শেয়ারহোল্ডার ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করতে পারে না কেন? ব্যাখ্যা কর।
উত্তর