জনসাধারণের কাছে শেয়ার বিক্রি করতে হলে মাওহিবার করণীয় বিশ্লেষণ কর।
উত্তর: জনসাধারণের কাছে শেয়ার বিক্রয় করতে হলে মাওহিবার বর্তমান প্রাইভেট লিমিটেড কোম্পানিকে পাবলিক লিমিটেড কোম্পানিতে পরিণত করতে হবে। : যে কোম্পানির সদস্য সংখ্যা কমপক্ষে ৭ জন এবং সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ থাকে যার শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য তাকে পাবলিক লিমিটেড কোম্পানি বলে। এমন কোম্পানির পরিচালক সংখ্যা কমপক্ষে তিন জন। নিবন্ধনপত্র পেয়েও পাবলিক লিমিটেড কোম্পানি তাদের কাজ শুরু করতে পারে না। এ ধরনের কোম্পানির মূলধনের প্রয়োজন হলে তারা বাজারে শেয়ার বিক্রয় করে মূলধন সংগ্রহ করে। উদ্দীপকের মাওহিবা ও তার ৫ বন্ধু মিলে কৃত্রিম ব্যক্তিসত্তা বিশিষ্ট একটি ব্যবসায় শুরু করেন। প্রতিষ্ঠানটি নিবন্ধনপত্র পাওয়ার পর পরই কাজ শুরু করে দেয়। হঠাৎ প্রতিষ্ঠানটির মূলধনের প্রয়োজন হলে আইনগত সীমবদ্ধতার কারণে শেয়ার বিক্রয় করে মূলধন সংগ্রহ করতে পারছে না। এমতাবস্থায় তারা সিদ্ধান্ত নেয় তাদের ব্যবসায়ের গঠনতন্ত্রে পরিবর্তন আনবেন। উদ্দীপকের কোম্পানিটি হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি। কিন্তু প্রাইভেট লিমিটেড কোম্পানি বাজারে শেয়ার বিক্রয় করতে পারে না। শেয়ার বিক্রয় করতে হলে কোম্পানিটিকে প্রাইভেট থেকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর করতে হয়। উদ্দীপকের প্রতিষ্ঠানটি প্রাইভেট লিমিটেড কোম্পানি হওয়ায় বাজারে শেয়ার বিক্রয় করে মূলধন সংগ্রহ করতে পারছে না। এমতাবস্থায় আমি মনে করি, উদ্দীপকের প্রতিষ্ঠানটির শেয়ার বিক্রয় করতে হলে কোম্পানিটিকে পাবলিক লিমিটেড কোম্পানিতে পরিণত করতে হবে।
HSC Management 1st Paper Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় · সৃজনশীল
জনসাধারণের কাছে শেয়ার বিক্রি করতে হলে মাওহিবার করণীয় বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর