বর্তমান পরিস্থিতিতে ব্যাংকটি কি আদৌ বিলোপসাধন হবে বলে কি তুমি মনে করো? যুক্তিসহ বিশ্লেষণ করো।
উত্তর: বর্তমান পরিস্থিতিতে ব্যাংকটি আদালতের আদেশে বাধ্যতামূলক বিলোপসাধন হবে বলে আমি মনে করি। আদালতের নির্দেশানুসারে কোম্পানির বিলোপসাধন বা অবসায়নকে বাধ্যতামূলক অবসায়ন বলা হয়। কোম্পানি আইনের ২৪১ ধারা অনুযায়ী এ ধরনের বিলোপসাধন ঘটে। বিধিবদ্ধ সভা আহ্বানে দেরি, ব্যবসায় কার্যক্রম শুরু করতে বিলম্ব, দেনা পরিশোধে ব্যর্থ, অনবরত লোকসান প্রভৃতি কারণে কোম্পানির বাধ্যতামূলক বিলোপসাধন ঘটে। উদ্দীপকে জনাব সালেহ তিস্তা ব্যাংকের কিছু শেয়ার কেনেন। তিনি ব্যাংকটির একজন সাধারণ শেয়ারহোল্ডার। সিদ্ধান্ত গ্রহণে অগ্রাধিকার, ভোটাধিকার সুবিধা পেয়েও তিনি লভ্যাংশ প্রাপ্তিতে অনিশ্চয়তায় ভোগেন। কয়েক বছর ধরে ব্যাংকটির অনবরত লোকসান হচ্ছে। এমতবস্থায় তিনি লাভের সম্ভাবনা নিয়ে চিন্তিত। তিস্তা ব্যাংক অনবরত লোকসানে আছে। এ অবস্থায় প্রতিষ্ঠানটির কোনো লাভের সম্ভাবনাও দেখা যাচ্ছে না। এতে এটি শেয়ারহোল্ডারদের বিনিয়োগের বিনিময়ে কোনোরূপ লভ্যাংশ দিতে পারবে না। এরূপ কারণে আদালত প্রতিষ্ঠানটিকে বাধ্যতামূলক অবসায়নের নির্দেশ দিবে। এতে প্রতিষ্ঠানটির কার্যক্রম সামনে আর চলবে না। তাই বলা যায়, বর্তমান পরিস্থিতি বিবেচনায় উক্ত ব্যাংকটির আদালতের নির্দেশে বাধ্যতামূলক বিলোপসাধন ঘটবে।
HSC Management 1st Paper Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় · সৃজনশীল
বর্তমান পরিস্থিতিতে ব্যাংকটি কি আদৌ বিলোপসাধন হবে বলে কি তুমি মনে ক…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর