জনাব সালেহ কোন ধরনের শেয়ার কিনেছেন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের জনাব সালেহ সাধারণ শেয়ার কিনেছেন। আইন অনুযায়ী সাধারণ শেয়ারের মালিকরা অধিকার, দায়িত্ব ও কর্তব্যের বিভিন্ন দিক বিচারে বেশি সুবিধা ও মর্যাদা লাভ করেন। এ শেয়ার মালিকদের কোম্পানিতে ভোটাধিকার রয়েছে, পরিচালক হওয়ারও সুযোগ রয়েছে। তবে তারা লভ্যাংশ বণ্টনে ও কোম্পানি অবসানের সময় মূলধন ফেরতে অগ্রাধিকার পান না। উদ্দীপকের জনাব সালেহ তিস্তা ব্যাংক লিমিটেড-এর কিছু শেয়ার কিনলেন। শেয়ার কেনার মাধ্যমে তিনি ব্যাংকটির সিদ্ধান্ত নেওয়ায় অধিকার লাভ করেন। আবার, তিনি এটিতে ভোটাধিকার প্রয়োগের ক্ষমতা লাভ করেন। কিন্তু সব সুযোগ-সুবিধা ঠিক থাকলেও তিনি লভ্যাংশ পাওয়ার ক্ষেত্রে অনিশ্চয়তায় ভোগেন। কারণ কোম্পানিটি থেকে তার কোনো নির্দিষ্ট পরিমাণ লভ্যাংশ ভোগের ব্যবস্থা নেই। এসব বৈশিষ্ট্যের সাথে সাধারণ শেয়ারের মিল আছে। তাই বলা যায়, জনাব সালেহ সাধারণ শেয়ার কিনেছেন।
HSC Management 1st Paper Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় · সৃজনশীল
জনাব সালেহ কোন ধরনের শেয়ার কিনেছেন? ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর