দ্বিতীয় পর্যায়ে যে ব্যবসায় করতে চান তার ধরন ও যৌক্তিকতা ব্যাখ্যা কর।
উত্তর: জেসমিন বেগমদের প্রথম পর্যায়ের ব্যবসায়টি হচ্ছে প্রাইভেট লিঃ কোম্পানি এবং দ্বিতীয় পর্যায়ে পাবলিক লিঃ কোম্পানি গঠন করতে চান। যে কোম্পানির সদস্য সংখ্যা কমপক্ষে ২ জন এবং সর্বোচ্চ ৫০ জন যার শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয় এবং জনগণের নিকট শেয়ার ক্রয়-বিক্রয় নিষিদ্ধ তাকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে। অন্যদিকে যে কোম্পানির সদস্য সংখ্যা কমপক্ষে ৭ জন এবং সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ থাকে যার শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য তাকে পাবলিক লিমিটেড কোম্পানি বলে। উদ্দীপকের জেসমিন বেগম ও তার ৯ বান্ধবী মিলে স্বাধীন ব্যক্তি সত্তা সম্পন্ন একটি ড্রাই ওয়াশিং ফ্যাক্টরি গঠন করে। নিবন্ধনপত্র পাওয়ার সাথে সাথেই প্রতিষ্ঠানটি তাদের কাজ শুরু করে দেয়। বেশ মুনাফা হওয়ায় প্রতিষ্ঠানটির আকার বৃদ্ধির লক্ষ্যে জনগণের নিকট শেয়ার বিক্রির মাধ্যমে মূলধন সংগ্রহ করে ভিন্ন ধরনের একটি প্রতিষ্ঠান গঠন করতে চায়। পাবলিক লিঃ কোম্পানির তুলনায় প্রাইভেট লিঃ কোম্পানি ক্ষুদ্রায়তন প্রকৃতির হয়। এতে তুলনামূলকভাবে কম লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। অন্যদিকে পাবলিক লিঃ কোম্পানি বৃহদায়তন প্রকৃতির হয়। এতে দেশের জনগণের প্রচুর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়, যা দেশের মাথাপিছু আয় বৃদ্ধির পাশাপাশি জাতীয় আয়ও বৃদ্ধি করে। তাই আমি মনে করি, জেসমিন বেগমদের দ্বিতীয় পর্যায়ে পাবলিক লিঃ কোম্পানি গঠনের যৌক্তিকতা রয়েছে।
HSC Management 1st Paper Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় · সৃজনশীল
দ্বিতীয় পর্যায়ে যে ব্যবসায় করতে চান তার ধরন ও যৌক্তিকতা ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর