স্মারকলিপি বলতে কী বোঝ?
উত্তর: যে দলিলে কোম্পানির নাম, ঠিকানা, উদ্দেশ্য, মূলধনের পরিমাণ, সদস্যদের দায় ও সম্মতির বিষয় উল্লেখ থাকে তাকে সংঘ স্মারক বলে। স্মারকলিপি হলো কোম্পানির মূল দলিল, সনদ বা সংবিধান যাতে কোম্পানির মূল বিষয়াবলি, কর্মপরিধি ও ক্ষমতার সীমা নির্দেষ করা হয় এবং যার দ্বারা কোম্পানির সঙ্গে শেয়ারহোল্ডার ও তৃতীয় পক্ষের সম্পর্ক নির্ধারণ করা হয়। এতে অন্তর্ভুক্ত নেই এমন কাজ কোম্পানি সম্পাদন করতে পারে না। করলে তা ক্ষমতা বহির্ভুত কাজ হিসেবে গণ্য হয় যা আইনত বহাল করা যায় না। আইনের ধারা অনুসরণ করে এরূপ দলিল সংশোধন বা পরিবর্তন করা যায়, তবে তা করা আনুষ্ঠানিকতাপূর্ণ ও কষ্টসাধ্য।
HSC Management 1st Paper Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় · সৃজনশীল
স্মারকলিপি বলতে কী বোঝ?
উত্তর