জেসমিন বেগম ও তার ৯ বান্ধবী প্রথম কোন ধরনের ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালনা করছিল?
উত্তর: জেসমিন বেগম ও তার ৯ বান্ধবী প্রথমত প্রাইভেট লিমিটেড কোম্পানি পরিচালনা করছিল। যে কোম্পানির সদস্য সংখ্যা কমপক্ষে ২ জন এবং সর্বোচ্চ ৫০ জন যার শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয় এবং জনগণের নিকট শেয়ার ক্রয়-বিক্রয় নিষিদ্ধ তাকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে। প্রাইভেট লিমিটেড কোম্পানি ঘরোয়া পরিবেশে পরিচিতজনদের নিয়ে তুলনামূলকভাবে কম মূলধন নিয়ে গঠিত হয়। উদ্দীপকের জেসমিন বেগম ও তার ৯ বান্ধবী মিলে স্বাধীন ব্যক্তি সত্তা সম্পন্ন একটি ড্রাই ওয়াশিং ফ্যাক্টরি গঠন করে। নিবন্ধনপত্র পাওয়ার সাথে সাথেই প্রতিষ্ঠানটি তাদের কাজ শুরু করে দেয়। নিবন্ধনপত্র পেয়ে প্রাইভেট লিমিটেড কোম্পানি কাজ শুরু করতে পারে। তাই বলা যায়, জেসমিন বেগম ও তার ৯ বান্ধবী প্রথমত প্রাইভেট লিমিটেড কোম্পানি পরিচালনা করছিল।
HSC Management 1st Paper Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় · সৃজনশীল
জেসমিন বেগম ও তার ৯ বান্ধবী প্রথম কোন ধরনের ব্যবসায় প্রতিষ্ঠান পরিচ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর