উদ্ভূত পরিস্থিতিতে কোম্পানিটির বিলোপ সাধন যথাযথ” উদ্দীপকের আলোকে যথার্থতা মল্যায়ন কর।
উত্তর: উদ্ভূত পরিস্থিতিতে উদ্দীপকের কোম্পানিটির আদালত কর্তৃক বাধ্যতামূলক বিলোপ সাধন হবে। শেয়ার মালিক, পাওনাদার বা কোম্পানির নিবন্ধকের আবেদনের প্রেক্ষিতে বা অন্য কোনো যুক্তিসঙ্গত কারণে আদালত কোম্পানির বিলোপ সাধনের নির্দেশ দিলে তাকে আদালত কর্তৃক বাধ্যতামূলক বিলোপ সাধন বলে। কোম্পানি আইনের ২৪১ ধারা অনুযায়ী যদি কোনো কোম্পানি নির্ধারিত সময়ে বিধিবদ্ধ সভা আয়োজনে ব্যর্থ হয়, এক বছরের মধ্যে কাজ শুরু করতে ব্যর্থ হয়, অনবরত লোকসান করতে থাকে তবে এরূপ বিলোপ সাধন হয়ে থাকে। উদ্দীপকের মিস্টার জসিম পেন্টাগণ লিমিটেডের এমন এক ধরনের শেয়ার ক্রয় করেন যার মালিক হিসেবে তিনি ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এবং কোম্পানির বার্ষিক সভায় অংশ নিতে পারেন। কিন্তু প্রতিষ্ঠানটি অনবরত লোকসান করতে থাকলে এর পরিচালনায় অচল অবস্থার সৃষ্টি হয়। এছাড়াও কোম্পানিটি তাদের ঋণ পরিশোধেও ব্যর্থ হয়। এ অবস্থায় কোম্পানিটির বিলোপ সাধন ঘটে। কোম্পানি আইন অনুযায়ী কোনো কোম্পানি যদি পাঁচ হাজার টাকা বা এর অতিরিক্ত দেনা পরিশোধে অক্ষম হলে, অনবরত লোকসান করতে থাকে, পরিচালনায় অচলাবস্থার সৃষ্টি হয়, তবে প্রতিষ্ঠানটির আদালত কর্তৃক বাধাতামূলক বিলোপ সাধন হবে। উদ্দীপকের প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালনায় অচলাবস্থা দেখা দেয় এবং তারা ঋণ পরিশোধেও অক্ষম হয়ে পড়ে। এমতাবস্থায় আমি মনে করি, উদ্ভূত পরিস্থিতিতে উদ্দীপকের কোম্পানিটির আদালত কর্তৃক বাধ্যতামূলক বিলোপ সাধন হবে।
HSC Management 1st Paper Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় · সৃজনশীল
উদ্ভূত পরিস্থিতিতে কোম্পানিটির বিলোপ সাধন যথাযথ” উদ্দীপকের আলোকে যথ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর