ন্যূনতম চাঁদা বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
উত্তর: পাবলিক লি. কোম্পানি গঠনের প্রাথমিক প্রয়োজন পূরণের জন্য যে ন্যূনতম নির্দিষ্ট পরিমাণ মূলধন সংগ্রহ করতে হয় তাকে ন্যূনতম চাঁদা বলে। কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ করার জন্য পাবলিক লি. কোম্পানিকে ন্যূনতম মূলধন সংগ্রহ করতে হয়। ন্যূনতম মূলধন এমন এক ধরনের চাঁদা যা সংগৃহীত না হলে কোম্পানি কার্যারম্ভের অনুমতিপত্র পায় না এবং কাজও শুরু করতে পারে না। এমনকি এই চাঁদা সংগৃহীত না হওয়া পর্যন্ত পরিচালকরা কোম্পানির শেয়ার বন্টন করতে পারে না। বিবরণপত্র প্রচারের ১৮০ দিনের মধ্যে এরূপ মূলধন সংগ্রহ করতে হয়।
HSC Management 1st Paper Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় · সৃজনশীল
ন্যূনতম চাঁদা বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
উত্তর