উদ্দীপকে উল্লিখিত সমস্যাটি সমাধানে জনাব সবুরের করণীয় বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত সমস্যাটি সমাধানে জনাব সবুরকে কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে নিবন্ধনপত্র পাওয়ার পরও কাজ শুরু করা যায় না। কাজ শুরু করার জন্য নিবন্ধকের কাছ থেকে কার্যারম্ভের অনুমতিপত্র নিতে হয়। এই অনুমতিপত্র পেতে হলে কোম্পানিকে ন্যূনতম মূলধন সংগ্রহ করতে হয়। উদ্দীপকে জনাব সবুর একটি পাবলিক লি. কোম্পানি গঠনের উদ্যোগ নেন। সব কাগজপত্র জমার পর নিবন্ধক তাদেরকে নিবন্ধনপত্র ইস্যু করে। এরপর তারা ব্যবসায় শুরু করতে অনুমতি চান। এখন নিবন্ধক তাদেরকে বলেন, ন্যূনতম মূলধন সংগ্রহ না হওয়ায় কার্যারম্ভের অনুমতিপত্র দেওয়া সম্ভব নয়। জনাব সবুরকে এখন দ্রুত ন্যূনতম মূলধন সংগ্রহের ব্যবস্থা করতে হবে। এজন্য তিনি জনসাধারণের কাছে শেয়ার বিক্রির উদ্যোগ নিতে পারেন। শেয়ার বিক্রির মাধ্যমে মূলধন সংগ্রহের পর তিনি নিবন্ধকের কাছে আবেদন করবেন। আবেদনপত্রের সাথে ন্যূনতম মূলধন সংগ্রহের প্রমাণপত্র জমা দিবেন। এরপর নিবন্ধক তখন সকল কাগজপত্র যাচাই করে সন্তুষ্ট হলে কার্যারম্ভের অনুমতিপত্র প্রদান করবেন। এই অনুমতিপত্র পাওয়ার পরই তাদের কোম্পানি আইনগতভাবে কাজ শুরু করতে পারবে। সুতরাং, সমস্যা সমাধানে জনাব সবুরকে দ্রুত ন্যূনতম মূলধন সংগ্রহ করে কার্যারম্ভের অনুমতিপত্র নিতে হবে।
HSC Management 1st Paper Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত সমস্যাটি সমাধানে জনাব সবুরের করণীয় বিশ্লেষণ করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর