প্রতিষ্ঠানটির করণীয় উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানটির উদ্ভূত পরিস্থিতিতে অধিকারযোগ্য শেয়ার ইস্যু করা উচিত বলে আমি মনে করি। কোনো কোম্পানি অতিরিক্ত মূলধন সংগ্রহের উদ্দেশ্যে নতুন শেয়ার বাজারে ছাড়ার সময় পুরাতন শেয়ার মালিকদের অগ্রাধিকার দিয়ে যে শেয়ার ইস্যু করে তাকে রাইট শেয়ার বা অধিকারযোগ্য শেয়ার বলে। শেয়ারের দাম বেশি হলে নতুন ইস্যুকৃত শেয়ারে পুরাতন মালিকগণ তাদের স্বার্থ দাবি করতে পারে। এতে বিদ্যমান মালিকানায় তেমন প্রভাব পড়ে না। উদ্দীপকে জনাব সিয়াম তার ৬ জন বন্ধুকে নিয়ে 'বাঁধন' নামে একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। এটি একটি পাবলিক লিমিটেড কোম্পানি। প্রতিষ্ঠানটি নতুন প্রকল্পে অর্থায়নের জন্য শেয়ার ছাড়ার চিন্তা করছে। কিন্তু এটি শেয়ার বিক্রির ক্ষেত্রে মালিকানাস্বত্ব অক্ষুণ্ণ রাখতে চাচ্ছে। প্রতিষ্ঠানটি শেয়ার ছাড়ার ক্ষেত্রে পুরাতন শেয়ার মালিকদের অগ্রাধিকার প্রদানের চিন্তা করছে। আর এ ইস্যুকৃত শেয়ার শুধু পুরাতন শেয়ারহোল্ডাররাই কিনতে পারবে। এক্ষেত্রে পুরাতন শেয়ারহোল্ডারের মধ্যে নতুন শেয়ার ইস্যু করলে নতুন মালিকানাস্বত্ব সৃষ্টি হবে না। আবার, এর মাধ্যমে নতুন প্রকল্পের জন্য মূলধনও সংগৃহীত হবে। তাই উক্ত পরিস্থিতিতে প্রতিষ্ঠানটি অধিকারযোগ্য শেয়ার ইস্যু করতে পারে।
HSC Management 1st Paper Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় · সৃজনশীল
প্রতিষ্ঠানটির করণীয় উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর