উদ্দীপকে কোম্পানির মূল দলিল বলতে কোনটিকে বোঝানো হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে কোম্পানির মূল দলিল বলতে স্মারকলিপিকে বোঝানো হয়েছে। এ দলিলে কোম্পানির নাম, ঠিকানা, উদ্দেশ্য, মূলধন, দায় ও সম্মতির বিষয় সংক্ষেপে লেখা থাকে। এটি কোম্পানির কাজের ক্ষেত্র ও ক্ষমতার সীমা নির্দেশ করে। এতে উল্লেখ নেই এমন কোনো কাজ কোম্পানি করলে তা ক্ষমতার বাইরের কাজ হিসেবে বিবেচিত হয়। উদ্দীপকের জনাব আব্দুল মালেক ৫০ জন বন্ধু নিয়ে 'বিরল কোং' নামে একটি ব্যবসায় গড়ে তুললেন। তাদের মোট মূলধনের পরিমাণ তিন কোটি টাকা। তারা মূলধনের পরিমাণ বাড়ানোর জন্য জনাব হককে নিতে চাইলে কোম্পানির মূল দলিল পরিবর্তন প্রয়োজন পড়ে। কারণ মূল দলিলে কোম্পানির সদস্য সংখ্যা ও মূলধন কত হবে তা লেখা আছে। এখন সদস্য সংখ্যা ও মূলধন পরিবর্তন করতে চাইলে এ দলিলে পরিবর্তন আনতে হবে। এক্ষেত্রে দলিলটি কোম্পানি সংগঠনের গঠনতন্ত্র স্মারকলিপিকে নির্দেশ করে। সুতরাং, বিরল কোং-এর মূল দলিল বলতে স্মারকলিপিকে বোঝানো হয়েছে।
HSC Management 1st Paper Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় · সৃজনশীল
উদ্দীপকে কোম্পানির মূল দলিল বলতে কোনটিকে বোঝানো হয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর