উদ্দীপকে বিকল্প উৎস থেকে মূলধন সংগ্রহের যৌক্তিকতা মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকের বিকল্প উৎস থেকে মূলধন সংগ্রহ করা যৌক্তিক বলে আমি মনে করি। পাবলিক লিমিটেড কোম্পানি জনগণের কাছে শেয়ার ও ঋণপত্র কেনার আহ্বান জানাতে পারে। শেয়ার ও ঋণপত্র বিক্রির মাধ্যমে প্রচুর মূলধন সংগ্রহ করা যায়। এভাবে তারা প্রয়োজনীয় মূলধনের জোগান দেয়। উদ্দীপকের মনোরোভা কোম্পানি লি. বাংলাদেশের একটি স্বনামধন্য ব্যবসায় প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির পণ্যের চাহিদা দিন দিন বেড়ে যাওয়ায় তারা মূলধন বাড়াতে চায়। বাড়তি মূলধনের জন্য তারা শেয়ারের বিকল্প পদ্ধতি ভাবছে। যার মাধ্যমে জনগণের কাছ থেকে তারা মূলধন সংগ্রহ করতে পারবে। উদ্দীপকের প্রতিষ্ঠানটি শেয়ারের বিকল্প হিসেবে ঋণপত্র বিক্রি করতে পারবে। এর মাধ্যমে কোম্পানি জনগণ বা প্রতিষ্ঠানের নিকট হতে মূলধন সংগ্রহ করে। এক্ষেত্রে প্রতিষ্ঠানটি ঋণপত্রের গ্রহীতাদের নির্দিষ্ট হারে সুদ দিবে। আবার, ঋণপত্রের বিপক্ষে সংগৃহীত অর্থ চুক্তির শর্ত অনুযায়ী পরিশোধ করা হবে। এছাড়া এরা পাওনাদারের মতো বিবেচিত হওয়ায় কোম্পানির পরিচালনায় এরা কোনো প্রভাব ফেলতে পারে না। তাই বলা যায়, উদ্দীপকে বিকল্প উৎস থেকে মূলধন সংগ্রহ করা যৌক্তিক হবে।
HSC Management 1st Paper Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় · সৃজনশীল
উদ্দীপকে বিকল্প উৎস থেকে মূলধন সংগ্রহের যৌক্তিকতা মূল্যায়ন করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর