নতুন প্রকল্পে অর্থায়নের জন্য শেয়ার ইস্যুর ক্ষেত্রে প্রতিষ্ঠানটির করণীয় বিশ্লেষণ কর।
উত্তর: নতুন প্রকল্পে অর্থায়নের জন্য প্রতিষ্ঠানটির উচিত বিলম্বিত শেয়ার ইস্যু করা। যে শেয়ারের মালিকগণ অগ্রাধিকার ও সাধারণ শেয়ারমালিকদের লভ্যাংশ বণ্টন এবং মূলধন ফেরত দেওয়ার পর অবশিষ্ট লভ্যাংশ ও মূলধন ফেরত পায় তাকে বিলম্বিত শেয়ার বলে। কোম্পানির গঠন খরচ বা অন্যান্য ব্যয় বহন করার জন্য প্রবর্তকদের অনেক সময় নগদ টাকা না দিয়ে কোম্পানি এরূপ শেয়ার দিয়ে থাকে। উদ্দীপকের জনাব আকমল একটি স্বনামধন্য কোম্পানির শেয়ারহোল্ডার। তিনি এমন এক ধরনের শেয়ার ক্রয় করেছেন যা আগামী পাঁচ বছর পরে সাধারণ শেয়ারে রূপান্তর করতে পারবেন। প্রতিষ্ঠানটি নতুন একটি প্রকল্পে অর্থায়নের জন্য শেয়ার ইস্যুর কথা চিন্তা করছেন যাতে মালিকানাস্বত্ব অক্ষুণ্ণ থাকবে। বিলম্বিত শেয়ারের মাধ্যমে কোম্পানির শেয়ারহোল্ডারদের মালিকানা অক্ষুণ্ণ থাকে। এরূপ শেয়ার জনসাধারণের নিকট বিক্রয় করা যায় না। যে কোম্পানিতে বিলম্বিত শেয়ার থাকে সে কোম্পানির সাধারণ শেয়ারমালিকগণ নির্দিষ্ট হারে লভ্যাংশ পায়। অন্যদিকে শেয়ারমালিকগণ অন্য সকল শেয়ারমালিকদের মুনাফা ও মূলধন ফেরত দেওয়ার পর যা কিছু অবশিষ্ট থাকে তার সবকিছুই এরা পায়। সাধারণত কারবারের প্রবর্তক, পরিচালক এবং দায় গ্রাহকদের মধ্যে এ ধরনের শেয়ার বণ্টন করা হয়। তাই বলা যায়, নতুন প্রকল্পে অর্থায়নের জন্য প্রতিষ্ঠানটির উচিত বিলম্বিত শেয়ার ইস্যু করা।
HSC Management 1st Paper Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় · সৃজনশীল
নতুন প্রকল্পে অর্থায়নের জন্য শেয়ার ইস্যুর ক্ষেত্রে প্রতিষ্ঠানটির কর…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর