উদ্দীপকে কোম্পানিটির নতুন ইস্যুকৃত শেয়ারের ধরন ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে কোম্পানিটির নতুন ইস্যুকৃত শেয়ার হলো রাইট শেয়ার। সাধারণত কোম্পানি মূলধন সংগ্রহের উদ্দেশ্যে নতুন শেয়ার বিলির সিদ্ধান্ত নেওয়ার সময় পুরাতন শেয়ারহোল্ডারদের অগ্রাধিকার দেয়। তাদের জন্য আনুপাতিক হারে সংরক্ষিত এ শেয়ারকে রাইট বা অধিকারযোগ্য শেয়ার বলে। বাজারে শেয়ারের অবস্থান ভালো থাকলে পুরাতন শেয়ার মালিকরা এ স্বার্থ দাবি করেন। উদ্দীপকের জনাব ইয়াছিন আরাফাত ও জনাব আব্দুল মতিন 'স্যামসট্যাগ কো. লি.'-এর শেয়ারহোল্ডার। কোম্পানিটির চলতি বছর অতিরিক্ত মূলধনের প্রয়োজন পড়ে। এক্ষেত্রে এটি পুরাতন শেয়ারহোল্ডারদের অগ্রাধিকার দিয়ে বাজারে নতুন শেয়ার ইস্যু করে। এক্ষেত্রে নতুন শেয়ার ইস্যুর ফলে কোম্পানির পরিচালনায় কোনো সমস্যা হবে না। পাশাপাশি এর দ্বারা পুরাতন শেয়ারহোল্ডারদেরও মূল্যায়ন করা হচ্ছে। এসব বৈশিষ্ট্য দেখা যায় রাইট শেয়ার বা অধিকারযুক্ত শেয়ার ইস্যুর ক্ষেত্রে। সুতরাং, উদ্দীপকের কোম্পানিটি রাইট শেয়ার ইস্যু করেছে।
HSC Management 1st Paper Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় · সৃজনশীল
উদ্দীপকে কোম্পানিটির নতুন ইস্যুকৃত শেয়ারের ধরন ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর