উদ্দীপকে বর্ণিত কোম্পানির মূলধন বৃদ্ধির জন্য কোন দলিল সংশোধনের অপরিহার্যতা রয়েছে? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত কোম্পানির মূলধন বৃদ্ধির জন্য মূল দলিল অর্থাৎ স্মারকলিপির মূলধন ধারার সংশোধন অপরিহার্য। কোম্পানির মূল দলিল হলো স্মারকলিপি। যে দলিলে কোম্পানির নাম, ঠিকানা, উদ্দেশ্য, মূলধনের পরিমাণ ইত্যাদি উল্লেখ থাকে তাকে স্মারকলিপি বলে। এটি কোম্পানির মূল দলিল। এতে উল্লেখ নেই এমন কোনো কাজ কোম্পানি করতে পারে না। আবার স্মারকলিপিতে উল্লেখ এমন কোনো বিষয় পরিবর্তন করতে চাইলে কোম্পানি আইন অনুযায়ী পরিবর্তন করতে হয়। উদ্দীপকের জনাব শফিকুল তার ৫০ জন বন্ধু নিয়ে একটি কোম্পানি গড়ে তোলেন। তাদের মোট মূলধনের পরিমাণ ২ কোটি টাকা। তারা তাদের মূলধনের পরিমাণ বৃদ্ধির জন্য জনাব সাইফুর রহমানকে কোম্পানিতে নিতে চান। কিন্তু এজন্য কোম্পানির মূল দলিল অর্থাৎ স্মারকলিপি সংশোধনের প্রয়োজন দেখা দিয়েছে। কোম্পানি আইনের ৫৩(১) ধারা অনুযায়ী স্মারকলিপির মূলধন ধারার পরিবর্তন করতে হয়।এক্ষেত্রে কোম্পানি তাদের মূলধন বৃদ্ধি করতে চাইলে সাধারণ সভায় প্রস্তাব করতে হয় এবং ১৫ দিনের মধ্যে কোম্পানি নিবন্ধককে জানাতে হয়। স্মারকলিপির কোম্পানির মূলধনের পরিমাণ উল্লেখ থাকে। তাই কোম্পানি আইন অনুযায়ী উদ্দীপকের কোম্পানিটির মূলধনের পরিমাণ বৃদ্ধিতে মূল দলিলের অর্থাৎ স্মারকলিপির মূলধন ধারার সংশোধনের প্রয়োজন দেখা দেয়।
HSC Management 1st Paper Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত কোম্পানির মূলধন বৃদ্ধির জন্য কোন দলিল সংশোধনের অপরি…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর