উদ্দীপকের জনাব করিম ও তার বন্ধুরা প্রথম কোন কোম্পানি সংগঠন গড়ে তুলেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব করিম ও তার বন্ধুরা প্রথমত প্রাইভেট লিমিটেড কোম্পানি গড়ে তুলেছেন। যে কোম্পানির সদস্যসংখ্যা কমপক্ষে ২ জন এবং সর্বোচ্চ ৫০ জন যার শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয় এবং জনগণের নিকট শেয়ার ক্রয়-বিক্রয় নিষিদ্ধ তাকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে। প্রাইভেট লিমিটেড কোম্পানি ঘরোয়া পরিবেশে পরিচিতজনদের নিয়ে তুলনামূলকভাবে কম মূলধন নিয়ে গঠিত হয়। উদ্দীপকের জনাব করিম ও তার দুই বন্ধু মিলে একটি যৌথমূলধনী ব্যবসায় গঠন করেন। শুরুতে ব্যবসায় ভালো হলেও আর্থিক সমস্যার কারণে তারা ব্যবসায়ের পরিধি বৃদ্ধি করতে পারছে না। সদস্যসংখ্যা বিবেচনায় উদ্দীপকের প্রতিষ্ঠানটি প্রাইভেট লিমিটেড কোম্পানির সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে জনাব করিম ও তার বন্ধুরা প্রথমত প্রাইভেট লিমিটেড কোম্পানি গড়ে তুলেছেন।
HSC Management 1st Paper Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় · সৃজনশীল
উদ্দীপকের জনাব করিম ও তার বন্ধুরা প্রথম কোন কোম্পানি সংগঠন গড়ে তুলে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর