উদ্দীপকে বর্ণিত প্রেক্ষাপটে প্রতিষ্ঠানটির, পরিণতি কী হতে পারে বলে তুমি মনে কর? যুক্তিসহ মতামত দাও।
উত্তর: উদ্দীপকে বর্ণিত প্রেক্ষাপটে প্রতিষ্ঠানটির আদালত কর্তৃক বাধ্যতামূলক বিলোপসাধন হবে। শেয়ারমালিক, পাওনাদার বা কোম্পানির নিবন্ধকের আবেদনের প্রেক্ষিতে বা অন্য কোনো যুক্তিসঙ্গত কারণে আদালত কোম্পানির বিলোপসাধনের নির্দেশ দিলে তাকে আদালত কর্তৃক বাধ্যতামূলক বিলোপসাধন বলে। কোম্পানি আইনের ২৪১ ধারা অনুযায়ী যদি কোনো কোম্পানি নির্ধারিত সময়ে বিধিবদ্ধ সভা আয়োজনে ব্যর্থ হয়, এক বছরের মধ্যে কাজ শুরু করতে ব্যর্থ হয়, অনবরত লোকসান করতে থাকে তবে এরূপ বিলোপসাধন হয়ে থাকে। উদ্দীপকের জনাব তানভীর ও তার ১০ বন্ধু 'প্যারামাউন্ট টেক্সটাইল' নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলে। তারা কোম্পানি আইনে বর্ণিত তফসিল-১ কে পরিমেল নিয়মাবলি হিসেবে গ্রহণ করেন। প্রতিষ্ঠানটি কাজ শুরু করলেও নির্ধারিত সময়ের মধ্যে বিধিবদ্ধ সভা করতে পারেননি। তাই শেয়ারহোল্ডাররা ব্যবসায়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত।কোম্পানি আইন অনুযায়ী কোনো কোম্পানি যদি নির্ধারিত সময়ে বিধিবদ্ধ সভা আয়োজনে ব্যর্থ হয়, পাঁচ হাজার টাকা বা এর অতিরিক্ত দেনা পরিশোধে অক্ষম হলে, অনবরত লোকসান করতে থাকলে তবে প্রতিষ্ঠানটির আদালত কর্তৃক বাধাতামূলক বিলোপসাধন হবে। উদ্দীপকের প্রতিষ্ঠানটিও নির্ধারিত সময়ে বিধিবদ্ধ সভা করতে ব্যর্থ হয়। তাই আমি মনে করি, উদ্দীপকে বর্ণিত প্রেক্ষাপটে প্রতিষ্ঠানটির আদালত কর্তৃক বাধ্যতামূলক বিলোপসাধন হবে।
HSC Management 1st Paper Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত প্রেক্ষাপটে প্রতিষ্ঠানটির, পরিণতি কী হতে পারে বলে ত…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর