উদ্দীপকে তানভীর ও তার বন্ধুদের প্রতিষ্ঠানটি কোন ধরনের কোম্পানির অন্তর্গত? বর্ণনা কর।
উত্তর: গ উদ্দীপকের তানভীর ও তার বন্ধুদের প্রতিষ্ঠানটি পাবলিক লিমিটেড কোম্পানি। যে কোম্পানির সদস্যসংখ্যা কমপক্ষে ৭ জন এবং সর্বোচ্চ শেয়ারসংখ্যা দ্বারা সীমাবদ্ধ তাকে পাবলিক লিমিটেড কোম্পানি বলে। এ ধরনের কোম্পানি মূলধনের প্রয়োজনে জনগণের নিকট শেয়ার বিক্রয় করতে পারে। তবে নিবন্ধনপত্র পাওয়ার পর কাজ শুরু করতে পারে না, কোম্পানিকে কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ করতে হয়। উদ্দীপকের জনাব তানভীর ও তার ১০ বন্ধু 'প্যারামাউন্ট টেক্সটাইল' নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। তারা কোম্পানি আইনে বর্ণিত তফসিল-১ কে পরিমেল নিয়মাবলি হিসেবে গ্রহণ করেন। একমাত্র পাবলিক লিমিটেড কোম্পানিই পরিমেল নিয়মাবলির পরিবর্তে তফসিল-১ গ্রহণ করতে পারে। তাই বলা যায়, উদ্দীপকে তানভীর ও তার বন্ধুদের প্রতিষ্ঠানটি পাবলিক লিমিটেড কোম্পানি। প্রতিষ্ঠানটি কাজ শুরু করলেও নির্ধারিত সময়ের মধ্যে বিধিবদ্ধ সভা করতে পারেনি। তাই শেয়ারহোল্ডাররা ব্যবসায়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত।
HSC Management 1st Paper Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় · সৃজনশীল
উদ্দীপকে তানভীর ও তার বন্ধুদের প্রতিষ্ঠানটি কোন ধরনের কোম্পানির অন্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর