উদ্দীপকে মূলধন সংগ্রহে কোম্পানিটি কোন ধরনের শেয়ার ইস্যুর সিদ্ধান্ত গ্রহণ করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মূলধন সংগ্রহে কোম্পানিটি রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত গ্রহণ করেছে। কোম্পানির অতিরিক্ত মূলধন সংগ্রহের উদ্দেশ্যে নতুন শেয়ারবাজারে বণ্টনে পুরাতন শেয়ারহোল্ডারদের অধিকারকে গুরুত্ব দেওয়া হলে তাকে রাইট শেয়ার বলে। কোনো কোম্পানি যখন ভালো অবস্থায় থাকে তখন শেয়ারবাজারে তার শেয়ারের দামও বেশি থাকে। সে অবস্থায় নতুন ইস্যুকৃত শেয়ার পুরাতন শেয়ারমালিকগণ ক্রয়ে তাদের স্বার্থ দাবি করতে পারে। এরূপ দাবি পূরণের জন্যই মূলত রাইট শেয়ার প্রদান করতে হয়।উদ্দীপকের আর. সি কোং লি. এর ব্যবসায় পরিচালনায় অতিরিক্ত মূলধনের প্রয়োজন হলে শেয়ার বিক্রয়ের মাধ্যমে মূলধন সংগ্রহের সিদ্ধান্ত গ্রহণ করে। এ লক্ষ্যে বিদ্যমান শেয়ারহোল্ডারদের মাঝে অগ্রাধিকারের ভিত্তিতে আনুপাতিক হারে শেয়ার বিক্রির সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত শেয়ারের বৈশিষ্ট্যটি রাইট শেয়ারের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে মূলধন সংগ্রহে কোম্পানিটি রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত গ্রহণ করেছে।
HSC Management 1st Paper Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় · সৃজনশীল
উদ্দীপকে মূলধন সংগ্রহে কোম্পানিটি কোন ধরনের শেয়ার ইস্যুর সিদ্ধান্ত …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর