নিবন্ধনপত্র পাওয়ার পরেও কার্যক্রম শুরু করতে না পারার উত্তম কারণ কোনটি? উদ্দীপকের আলোকে তা বিশ্লেষণ কর।
উত্তর: নিবন্ধনপত্র পাওয়ার পরও উদ্দীপকের কোম্পানিটি কাজ শুরু করতে না পারার কারণ হচ্ছে তাদেরকে কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ করতে হবে। পাবলিক লিমিটেড কোম্পানিকে ব্যবসায় সংক্রান্ত কার্যক্রম আরম্ভকরার জন্য নিবন্ধক যে সনদ প্রদান করেন তাকে কার্যারম্ভের অনুমতিপত্র বলে। কার্যারম্ভের অনুমতিপত্র পাবলিক লিমিটেড কোম্পানির অন্যতম গুরুত্বপূর্ণ দলিল। এই দলিল সংগৃহীত না হওয়া পর্যন্ত কোম্পানি তার কার্য শুরু করতে পারে না। উদ্দীপকের জনাব কামাল, সবুজ ও সাগর তিন বন্ধু ও ৭ জন আত্মীয়-স্বজন নিয়ে রংধনু লিমিটেড নামে একটি কোম্পানি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেন। তারা কোম্পানি গঠনের প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে এবং প্রয়োজনীয় দলিলপত্র প্রস্তুত করে নিবন্ধকের নিকট দাখিল করেন। নিবন্ধক উক্ত দলিলপত্র যাচাই-বাছাই করে দেখল মূল দলিলের গুরুত্বপূর্ণ একটি ধারা বাদ পড়েছে। পরবর্তীতে উক্ত ধারা সংযুক্ত করে নিবন্ধকের নিকট জমা দিলে নিবন্ধক নিবন্ধনপত্র প্রদান করে। কিন্তু নিবন্ধনপত্র পেয়েও তারা কোম্পানির কার্যক্রম শুরু করতে পারল না। কার্যারম্ভের অনুমতিপত্র ব্যতীত পাবলিক লিমিটেড কোম্পানি কাজ শুরু করতে পারে না। উদ্দীপকের প্রতিষ্ঠানটি তাই নিবন্ধনপত্র পেয়েও তাদের কাজ শুরু করতে পারছে না। এমতাবস্থায় তাদেরকে কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহের জন্য নিবন্ধকের নিকট বিবরণপত্র ১ কপি, পরিচালকগণ যোগ্যতাসূচক শেয়ার ক্রয় করেছেন এমন ঘোষণাপত্র এবং ন্যূনতম চাঁদা সংগৃহীত হয়েছে এমন ঘোষণাপত্র জমা দিতে হবে। উক্ত কাজগুলো সম্পাদন করার পর নিবন্ধক সন্তুষ্ট হলে কার্যারম্ভের অনুমতিপত্র প্রদান করবেন।তবেই তারা কাজ শুরু করতে পারবে।
HSC Management 1st Paper Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় · সৃজনশীল
নিবন্ধনপত্র পাওয়ার পরেও কার্যক্রম শুরু করতে না পারার উত্তম কারণ কোন…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর