"মি. লিটনের শেয়ার অধিক মর্যাদাবান ও ক্ষমতাশালী"-উদ্দীপকের আলোকে তা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকের মি. লিটন সাধারণ শেয়ার ক্রয় করেছে, যা অধিক মর্যাদাবান ও ক্ষমতাশালী বলে আমি মনে করি। যে শেয়ারমালিকদের অধিকার, কর্তব্য ও দায়িত্ব কোম্পানিতে সবচেয়ে বেশি কিন্তু ব্যবসায়ের লভ্যাংশ পাবার ক্ষেত্রে সাধারণ অধিকার ভোগ করে তাকে সাধারণ শেয়ার বলে। সাধারণ শেয়ারহোল্ডারগণ অগ্রাধিকার শেয়ারমালিকদের লভ্যাংশ বণ্টনের পর শতকরা হারে লভ্যাংশ পায় এবং কোম্পানির বিলোপসাধনকালে সবার শেষে মূলধন ফেরত পায়। উদ্দীপকের মি. লিটন এমন এক ধরনের শেয়ার ক্রয় করেছেন, যার লভ্যাংশ বণ্টিত হয় অন্যান্য শেয়ারের পরে। তবে তিনি কোম্পানির পরিচালক নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এবং কোম্পানির সাধারণ সভায় অংশগ্রহণ করতে পারেন। এমনকি তিনি সিদ্ধান্ত নিয়েছেন এবার পরিচালক পদে প্রার্থী হবেন। উদ্দীপকের মি. লিটন সাধারণ শেয়ার ক্রয় করেছেন। এমন শেয়ারহোল্ডারগণ অগ্রাধিকার শেয়ারমালিকদের লভ্যাংশ বণ্টনের পর শতকরা হারে লভ্যাংশ পায় এবং কোম্পানির বিলোপসাধনকালে সবার শেষে মূলধন ফেরত পায়। তবে এরা কোম্পানির পরিচালক হতে পারে, পরিচালক নির্বাচনে ভোট দিতে পারে, সভায় অংশগ্রহণ করতে পারে, সভায় নিজের মতামত ব্যক্ত করতে পারে। সর্বোপরি এরূপ শেয়ারহোল্ডাররা কোম্পানির মালিকরূপে গণ্য হয়। তাই আমি মনে করি, মি. লিটনের ক্রয়কৃত সাধারণ শেয়ার অধিক মর্যাদাবান ও ক্ষমতাশালী।
HSC Management 1st Paper Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় · সৃজনশীল
"মি. লিটনের শেয়ার অধিক মর্যাদাবান ও ক্ষমতাশালী"-উদ্দীপকের আলোকে তা …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর