কোম্পানিতে বিনিয়োগকারীদের দায় সসীম কেন? ব্যাখ্যা কর।
উত্তর: বিনিয়োগকৃত মূলধনের অতিরিক্ত দায় বহন করতে হয় না বলে কোম্পানিতে বিনিয়োগকারীদের দায় সসীম হয়। কোম্পানির সদস্য বা এর শেয়ারহোল্ডারদের দায় সাধারণত সীমিত থাকে। অর্থাৎ কোম্পানির সদস্যের দায় তার কেনা শেয়ারমূল্য দিয়ে নির্দিষ্ট থাকে। এক্ষেত্রে যদি কোনো ব্যক্তি ১০ টাকা মূল্যের ১০০০ শেয়ার ক্রয় করে, তবে তার দায় ১০,০০০ টাকা পর্যন্ত। যদি এই মূল্যমানের কোনো অংশ বকেয়া থাকে তবে প্রয়োজনে ঐ পরিমাণ অর্থ পরিশোধে তাকে বাধ্য করা যায়।
HSC Management 1st Paper Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় · সৃজনশীল
কোম্পানিতে বিনিয়োগকারীদের দায় সসীম কেন? ব্যাখ্যা কর।
উত্তর