উদ্দীপকে 'চমক স্পিনিং মিলস লিমিটেড' এর শেয়ার বিক্রির মাধ্যমে অতিরিক্ত মূলধন সংগ্রহে করণীয় সম্পর্কে তোমার মতামত দাও।
উত্তর: 'চমক স্পিনিং মিলস্ লিমিটেড এর শেয়ার বিক্রয়ের সিদ্ধান্তটি বাস্তবায়ন করতে হলে কোম্পানিটিকে পাবলিক লি: কোম্পানিতে পরিণত করতে হবে। যে কোম্পানির সদস্য সংখ্যা কমপক্ষে ৭ জন এবং সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ থাকে যার শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য তাকে পাবলিক লিমিটেড কোম্পানি বলে। এ ধরনের কোম্পানির মূলধনের প্রয়োজন হলে তারা বাজারে শেয়ার বিক্রয় করে মূলধন সংগ্রহ করে। উদ্দীপকের মি. আলিম ও তার ৩৫ জন বন্ধু মিলে 'চমক স্পিনিং মিলস্' লিমিটেড নামে একটি কোম্পানি স্থাপন করেন। প্রতিষ্ঠানটি নিবন্ধনপত্র পাওয়ার সাথে সাথেই ব্যবসায়িক কার্যক্রম শুরু করেন। তাদের দক্ষ ব্যবস্থাপনায় প্রতিষ্ঠানটি স্বল্প সময়ের মধ্যে সফলতা লাভ করে। বর্তমানে তারা তাদের ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে জনগণের কাছে শেয়ার বিক্রয় করে অতিরিক্ত মূলধন সংগ্রহের সিদ্ধান্ত গ্রহণ করে। উদ্দীপকের সদস্যরা পরবর্তীতে পাবলিক লি: কোম্পানি গঠনের সিদ্ধান্ত নেয়। এরূপ কোম্পানি গঠনের মাধ্যমে তারা জনগণের নিকট শেয়ার বিক্রয় করে মূলধন সংগ্রহ করতে পারবে, যা প্রাইভেট লিমিটেড কোম্পানিতে সম্ভব নয়। উক্ত মূলধন দিয়ে ব্যবসায় সম্প্রসারিত হবে এবং দেশের অনেক বেকার লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।
HSC Management 1st Paper Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় · সৃজনশীল
উদ্দীপকে 'চমক স্পিনিং মিলস লিমিটেড' এর শেয়ার বিক্রির মাধ্যমে অতিরিক…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর