উদ্দীপকের 'চমক স্পিনিং মিলস লিমিটেড' কোন ধরনের কোম্পানি? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের 'চমক স্পিনিং মিলস্ লিমিটেড' প্রাইভেট লিমিটেড কোম্পানি। যে সীমাবদ্ধ কোম্পানিতে কমপক্ষে সদস্য সংখ্যা ২ জন এবং সর্বোচ্চ সদস্য সংখ্যা ৫০ জন যার শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয় এবং জনগণের নিকট শেয়ার ক্রয়-বিক্রয় নিষিদ্ধ তাকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে। প্রাইভেট লিমিটেড কোম্পানি ঘরোয়া পরিবেশে পরিচিতজনদের নিয়ে তুলনামূলকভাবে কম মূলধন নিয়ে গঠিত হয়। উদ্দীপকের মি. আলিম ও তার ৩৫ জন বন্ধু মিলে 'চমক স্পিনিং মিলস্' লিমিটেড নামে একটি কোম্পানি স্থাপন করেন। প্রতিষ্ঠানটি নিবন্ধনপত্র পাওয়ার সাথে সাথেই ব্যবসায়িক কার্যক্রম শুরু করেন। উক্ত বৈশিষ্ট্যটি প্রাইভেট লিমিটেড কোম্পানির সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের 'চমক স্পিনিং মিলস্' প্রাইভেট লিমিটেড কোম্পানি।
HSC Management 1st Paper Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় · সৃজনশীল
উদ্দীপকের 'চমক স্পিনিং মিলস লিমিটেড' কোন ধরনের কোম্পানি? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর