মাত্র ১০ হাজার টাকা পাওনা পরিশোধে অক্ষমতার জন্য বিলোপের নির্দেশ দেয়ার যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উত্তর: মাত্র ১০ হাজার টাকা পাওনা পরিশোধের অক্ষমতার জন্য উদ্দীপকের কোম্পানিটির আদালত কর্তৃক বাধ্যতামূলক বিলোপসাধন হবে। শেয়ারমালিক, পাওনাদার বা কোম্পানির নিবন্ধকের আবেদনের প্রেক্ষিতে বা অন্য কোনো যুক্তিসঙ্গত কারণে আদালত কোম্পানির বিলোপসাধনের নির্দেশ দিলে তাকে আদালত কর্তৃক বাধ্যতামূলক বিলোপসাধন বলে। কোম্পানি আইন অনুযায়ী কোনো কোম্পানি যদি পাঁচ হাজার টাকা বা এর অতিরিক্ত দেনা পরিশোধে অক্ষম হয় তবে প্রতিষ্ঠানটির আদালত কর্তৃক বাধাতামূলক বিলোপসাধন হবে। উদ্দীপকে সুরভী কোম্পানি লিমিটেডের অনুমোদিত মূলধনের ১০ কোটি টাকার মধ্যে ৫ কোটি টাকার শেয়ার বিক্রয় করে। কোম্পানিটি ভালো ব্যবসায় করলেও এক পর্যায়ে যেয়ে ক্ষতির সম্মুখীন হয় এবং ঋণগ্রস্ত হয়ে পড়ে। মেসার্স জাবেদ অ্যান্ড কোম্পানি নামক একজন পাওনাদার মাত্র ১০ হাজার টাকা পাওনার জন্য কয়েকবার চিঠি দিলেও কোম্পানি তা পরিশোধ করেনি। এমতাবস্থায় পাওনাদার মামলা করলে আদালত সুরভী কোম্পানিকে বিলোপের নির্দেশ দেয়। উদ্দীপকের প্রতিষ্ঠানটিও পাঁচ হাজার টাকার অধিক টাকা ঋণ পরিশোধে অক্ষম। তাই আমি মনে করি, অতিরিক্ত দেনা পরিশোধের ব্যর্থতায় উদ্দীপকের কোম্পানিটির আদালত কর্তৃক বাধ্যতামূলক বিলোপসাধন হবে।
HSC Management 1st Paper Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় · সৃজনশীল
মাত্র ১০ হাজার টাকা পাওনা পরিশোধে অক্ষমতার জন্য বিলোপের নির্দেশ দেয়…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর