কোন দলিলকে কোম্পানির জন্মসনদ বলা হয় এবং কেন?
উত্তর: নিবন্ধনপত্রকে কোম্পানির জন্মসনদ বলা হয়। কোম্পানির নিবন্ধক কোনো কোম্পানিকে তার নিবন্ধন বইতে তালিকাভুক্তকরণের পর বিষয়টি ঐ কোম্পানিকে পত্র দ্বারা জানিয়ে দেন। ঐ পত্রটিই নিবন্ধনপত্র নামে পরিচিত। উক্ত নিবন্ধনপত্র পাওয়ার পর পরই প্রাইভেট লিমিটেড কোম্পানি কাজ শুরু করে দিতে পারে। তাই নিবন্ধনপত্রকে কোম্পানির জন্ম সনদ বলা হয়ে থাকে। উক্ত পত্র পাওয়ার পর কোম্পানির আইনগত অস্তিত্বের সৃষ্টি হয়। এক্ষেত্রে প্রাইভেট লিমিটেড কোম্পানি কাজ শুরু করতে পারলেও পাবলিক লিমিটেড কোম্পানিকে কার্যারম্ভের অনুমতিপত্র পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয়।
HSC Management 1st Paper Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় · সৃজনশীল
কোন দলিলকে কোম্পানির জন্মসনদ বলা হয় এবং কেন?
উত্তর