১০ কোটি টাকা কোম্পানির কোন ধরনের মূলধন তা ব্যাখ্যা কর।
উত্তর: ১০ কোটি টাকা কোম্পানির অনুমোদিত মূলধন। যৌথমূলধনী কোম্পানির স্মারকলিপির মূলধন ধারায় যে পরিমাণ শেয়ার মূলধন উল্লেখ করে কোম্পানি নিবন্ধিত হয় তাকে অনুমোদিত মূলধন বলে। অনুমোদিত মূলধনকে অভিহিত বা নিবন্ধিত মূলধনও বলা হয়ে থাকে। কোম্পানি শেয়ার বিক্রয় করে অনুমোদিত মূলধনের থেকে বেশি মূলধন সংগ্রহ করতে পারে না। উদ্দীপকের সুরভী কোম্পানি লিমিটেডের স্মারকলিপিতে কোম্পানির মূলধনের পরিমাণ লেখা ছিল ১০ কোটি টাকা। উক্ত ১০ কোটি টাকার মধ্যে ৫ কোটি টাকার শেয়ার বিক্রয় করে। কোম্পানির মূলধনের বৈশিষ্ট্য বিবেচনায় ১০ কোটি টাকা অনুমোদিত মূলধনের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, ১০ কোটি টাকা কোম্পানির অনুমোদিত মূলধন।
HSC Management 1st Paper Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় · সৃজনশীল
১০ কোটি টাকা কোম্পানির কোন ধরনের মূলধন তা ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর