উদ্দীপকে নেওয়া সিদ্ধান্তটি কি সঠিক ছিল? তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকে প্রাইভেট লি. কোম্পানির শেয়ার বিক্রয়ের সিদ্ধান্তটি ভুল ছিল। যে কোম্পানির সদস্যসংখ্যা কমপক্ষে ২ জন এবং সর্বোচ্চ ৫০ জন, যার শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয় তাকে প্রাইভেট লি. কোম্পানি বলে। এরূপ কোম্পানি নিবন্ধনপত্র পাওয়ার পর পরই কাজ শুরু করে দেয়। তবে এরা বাজারে শেয়ার বিক্রয় করতে পারে না। উদ্দীপকের সাগর ও তার বন্ধু মিলে তিস্তা এগ্রো নামে একটি প্রতিষ্ঠান চালু করে। সুনামের সাথে তারা প্রতিষ্ঠানটি পরিচালনা করছিল। মূলধন বাড়ানোর জন্য তারা জনসাধারণের কাছ থেকে ১০ কোটি টাকা মূলধন সংগ্রহের সিদ্ধান্ত নেয়। উদ্দীপকের কোম্পানিটি হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি। উক্ত কোম্পানিটি বাজারে শেয়ার ছাড়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু কোম্পানি আইন অনুযায়ী প্রাইভেট লিমিটেড কোম্পানি নিবন্ধনপত্র পাওয়ার পর পরই কাজ শুরু করে দিতে পারলেও বাজারে শেয়ার বিক্রয় করতে পারে না। তাই আমি মনে করি, উদ্দীপকে প্রাইভেট লি. কোম্পানির শেয়ার বিক্রয়ের সিদ্ধান্তটি ভুল ছিল।
HSC Management 1st Paper Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় · সৃজনশীল
উদ্দীপকে নেওয়া সিদ্ধান্তটি কি সঠিক ছিল? তোমার মতামত দাও।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর