“প্রতিষ্ঠানের প্রস্তুতকৃত দলিলই এর পরিচালনায় সহায়ক”-উত্তরের পক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানে প্রস্তুতকৃত দলিলই অর্থাৎ স্মারকলিপি এর পরিচালনায় সহায়ক বলে আমি মনে করি। যে দলিলে কোম্পানির নাম, ঠিকানা, উদ্দেশ্য, মূলধনের পরিমাণ, সদস্যদের দায় ও সম্মতির বিষয় উল্লেখ থাকে তাকে সংঘস্মারক বলে। স্মারকলিপি হলো কোম্পানির মূল দলিল, সনদ বা সংবিধান। এতে কোম্পানির মূল বিষয়াবলি, কর্মপরিধি ও ক্ষমতার সীমা নির্দেশ করা হয়। উদ্দীপকের যারাহ একটি কোম্পানির ব্র্যান্ড নাম। আইনগতভাবে কোম্পানিটি তফসিল-১ গ্রহণের সুযোগ ছিল না। ফলে প্রতিষ্ঠানটি একটি দলিল প্রস্তুত করে এবং সেই অনুযায়ী কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে দেশের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান হিসেবে টিকে আছে। উদ্দীপকে যে দলিলের কথা বলা হয়েছে তা স্মারকলিপি। এটি কোম্পানির মূল দলিল এবং সংবিধান। এর মধ্যে উল্লেখ নিয়ম অনুযায়ী কোম্পানি গঠিত হয়, এর বহির্ভূত কোনো কাজ কোম্পানি করতে পারে না। করলে তা ক্ষমতা বহির্ভূত কাজ হিসেবে গণ্য হয় যা আইনত বহাল করা যায় না। তাই স্মারকলিপি অনুযায়ী কোম্পানি পরিচালিত হয় বলে উদ্দীপকের কোম্পানির স্মারকলিপি এর পরিচালনায় সহায়ক।
HSC Management 1st Paper Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় · সৃজনশীল
“প্রতিষ্ঠানের প্রস্তুতকৃত দলিলই এর পরিচালনায় সহায়ক”-উত্তরের পক্ষে য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর